সাঁতার প্রশিক্ষনের জন্য যথাযথ পরিকাঠামো তৈরি করতে জগদ্দলের মেঘনা গঙ্গার ঘাট পরিদর্শনে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং
ভাটপাড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগদ্দলের মেঘনা গঙ্গার ঘাটে দীর্ঘ ২৫ বছর ধরে শিক্ষানবীশদের সাঁতার শেখাচ্ছেন জগদ্দলের গোলঘরের বাসিন্দা বাবলু কর।কিন্তু মেঘনা গঙ্গার ঘাট বেহাল দশায় থাকায় সাঁতার শেখাতে তাকে হিমশিম খেতে হয়।এই পরিস্থিতির কথা জানার পর রবিবার বিকেলে এই সাঁতার প্রশিক্ষনের ঘাটটি পরিদর্শন করেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী ও প্রশিক্ষক এর সাথে কথা বলার পর জেলাশাসকের সঙ্গে কথা বলে সাঁতার প্রশিক্ষনের জন্য মেঘনা গঙ্গার ঘাটটি সংস্কারের আশ্বাস দিলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং।
