বাড়িতে কেউ না থাকার সুযোগে ফাঁকা বাড়িতে বড়সড় চুরির ঘটনায় চাঞ্চল্য পানপুর-কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের বাদপুর গ্রামে

বাড়িতে কেউ না থাকার সুযোগে ফাঁকা বাড়িতে অবাধে লুটপাট চালালো দুষ্কৃতীরা।বাসুদেবপুর থানার অন্তর্গত পানপুর-কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের বাদপুর গ্রামের ঘটনা।ঐ গ্রামের সরকার পরিবারের সকলেই আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিলেন বৃহস্পতিবার।সেই সুযোগে গ্রিলের তালা কেটে এবং সদর দরজার তালা ভেঙে ঘরে ঢুকে লুটপাট চালায় দুষ্কৃতীরা।শনিবার সকালে পরিবারের সবাই বাড়ি ফিরে দেখেন সমস্ত তালা ভাঙা। ঘরে জিনিসপত্র ছড়ানো ছেটানো।এই ঘটনায় মাথায় হাত সরকার পরিবারের। তাদের দাবি, নগদ ৫০ হাজার টাকা, পাঁচ ভরি সোনার গহনা, ঠাকুরের বাসনপত্র, একটি ল্যাপটপ খোয়া গিয়েছে।এই চুরির ঘটনার তদন্তে বাসুদেবপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *