এ রাজ্যের গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের তর্পণ কর্মসূচির অঙ্গ হিসেবে ভাটপাড়া 6 ও 7 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব তৃণমূল ও ভাটপাড়া INTTUC এর উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজিত হলো রবিবার।এদিন ভাটপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া রথতলা কালিতলা প্রাঙ্গণে আয়োজিত হয় এই রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে প্রায় 70 জন রক্তদাতা রক্তদান করেন।এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম, ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান শ্রীমতি রেবা রাহা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।রক্তদান শিবিরের উদ্বোধন করলেন ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান শ্রীমতি রেবা রাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *