সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর জন্মস্থান নৈহাটিতে নৈহাটি রেল স্টেশনের নাম পরিবর্তন করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করার দাবি উঠল নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র জন্মোৎসব উদযাপন কমিটি এবং নৈহাটি বাসীর তরফ থেকে। মূলত তাদের দাবি নৈহাটি রেল স্টেশনের নাম পরিবর্তন করে বঙ্কিমনগর করার দাবি তোলা হয়েছে। এ বিষয়ে এর আগে বহুবার কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে এই দাবি তোলা হলেও তা কার্যকরী হয়নি। আর এ বছর সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 185 তম জন্ম দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার বাংলা তারিখ হিসেবে ১৩ই আষাঢ় সাহিত্য সম্রাটের জন্মদিনে নৈহাটি রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্মে আয়োজিত ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এমনই দাবি তোলা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র জন্মোৎসব উদযাপন কমিটির সভাপতি পরেশনাথ সরকার নৈহাটি জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাসুদেব মল্লিক নৈহাটি রেলস্টেশনের ষ্টেশন ম্যানেজার তপন কুমার দাস সহ নৈহাটির একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ।
Related Posts
শতবর্ষ প্রাচীন নৈহাটি বড় মা কালীমন্দিরে আজ থেকে শুরু হলে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ। এছাড়াও এদিনই শুরু হল বড়মা নিঃসুল্ক চিকিৎসা কেন্দ্র। এই বড়মার ভোগ প্রতি সোম বুধ শুক্র বিতরণ করা হবে এবং বাকি দিনগুলো মন্দিরের বাইরে হাতে হাতে দেওয়া হবে। আর এই ভোগ সংগ্রহ করার জন্য প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে কুপন সংগ্রহ করতে হবে। আর এই ভোগ আজ থেকে শুরু হয়ে ভোগ পেয়ে যথেষ্টই খুশি ভক্তরা।
- editor
- September 2, 2026
- 0
শতবর্ষ প্রাচীন নৈহাটি বড় মা কালীমন্দিরে আজ থেকে শুরু হলে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ। এছাড়াও […]
নৈহাটি পৌরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ…. নৈহাটি পৌরসভার সাফাই কর্মীদের প্রায় তিন মাস বেতন না হওয়ার দাবিতে পৌর আধিকারিকের ঘরের সামনে সাফাই কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে নৈহাটি পৌরসভার ৩১ টি ওয়ার্ডেই সাফাই অভিযান ইতিমধ্যে তলানিতে চলে গেছে। সাফাই কর্মীদের দাবি অবিলম্বে তাদের বকেয়া বেতন দিতে হবে। যদিও সংশ্লিষ্ট পৌরআধিকারিক এই বিষয়ে মন্তব্য করতে চাননি।
- editor
- September 1, 2026
- 0
নৈহাটি পৌরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ…. নৈহাটি পৌরসভার সাফাই কর্মীদের প্রায় তিন মাস বেতন না হওয়ার […]
রাখি বন্ধন উৎসব এ মাতলেন জগদ্দল বিধায়ক ডক্টর রাজেশ কুমার। আজকের এই দিনে নারী সুরক্ষা থেকে শুরু সাধারণ মানুষের সুরক্ষার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলেন বলে জানালেন জগদ্দল বিধায়ক। এদিন শ্যামনগর ঝাউতলা তার বিধায়ক সেবা কেন্দ্রের সামনে রাখি উৎসবে সকলকে রাখি পরান জগদ্দল বিধায়ক ডঃ রাজেশ কুমার এছাড়াও তাকেও সকল মা-বোনেরা রাখি পরান।
- editor
- August 28, 2026
- 0
রাখি বন্ধন উৎসব এ মাতলেন জগদ্দল বিধায়ক ডক্টর রাজেশ কুমার। আজকের এই দিনে নারী সুরক্ষা […]
