পানপুর- BDO অফিস এ বিজেপি এর ধরনা

সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা রিগিং ব্যালট চুরি থেকে শুরু করে বিডিও দের ক্ষমতা অপব্যবহার করে তৃণমূল কে সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিবাদে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফে কাঁকিনাড়া পানপুরে অবস্থিত ব্যারাকপুর ব্লক এক এর বিডিও অফিস ঘেরাও ও ডেপুটেশন জমা কর্মসূচি হলো শুক্রবার।এই কর্মসূচির আগে থেকেই বিডিও অফিস সংলগ্ন 100 মিটার দূরত্বে 144 ধারা জারি করা হয়েছিল প্রশাসনের তরফে। তা সত্ত্বেও ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে কাঁকিনাড়া নারায়ণপুর স্টেডিয়ামের সামনে থেকে এক মিছিল করে বিডিও অফিস অভিযানে যাওয়ার সময় পুলিশ বিডিও অফিসে ঢুকতে বাধা দিলে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ১৪৪ ধারা ভেঙে বিডিও অফিসের সামনে গিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। এরপর ব্যারাকপুর ব্লক ১ এর বিডিও রাজর্ষি চক্রবর্তীর কাছে একটি ডেপুটেশন জমা দেন তারা।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।এদিনের এই কর্মসূচি নিয়ে রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *