ভাটপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজিত হলো রবিবার। কাঁকিনাড়া রথতলা মোড়ে আয়োজিত এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং। এ ছাড়াও উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার প্রাক্তন উপ পৌরপ্রধান সোমনাথ তালুকদার ভাটপাড়া পৌরসভার জল বিভাগের সিআইসি অমিত গুপ্তা ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর হিমাংশু সরকার দেবপ্রসাদ সরকার সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। দলীয় পতাকা উত্তোলন করে এবং প্রদীপ প্রজ্জ্বলন করে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং। এই রক্তদান শিবিরে মোট 60 জন রক্তদাতা রক্ত দান করেন।
