ব্যারাকপুর ব্লক ১ এর পানপুর মাখনলাল হাইস্কুলে এই ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের গণনা কেন্দ্র চলছে। আর সেই গণনা কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে এই কেন্দ্রে ভোটগননা চলছে। মঙ্গলবার গণনা শুরু হওয়ার আগে এই গণনা কেন্দ্র ঘুরে দেখলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলক রাজোরিয়া। তিনি জানান পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ফল ঘোষণা নিয়ে কোনরকম অসুবিধা হবে না। এখন এই ব্যারাকপুর ব্লক একের আটটি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির ফল ঘোষণায় শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার।
