হালিশহর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের জলের সমস্যা দূর করতে এই ওয়ার্ডে নতুন পানীয় জলের পাম্পের উদ্বোধন করলেন হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ। শুক্রবার নতুন এই পানীয় জলের পাম্পের উদ্বোধন করেন তিনি। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার অন্যান্য কাউন্সিলর প্রবীর সরকার দীপঙ্কর চক্রবর্তী মৃত্যুঞ্জয় দাস সহ অন্যান্য পৌর আধিকারিকরা। আর এই পাম্প তৈরি হলে শুধু ৯ নম্বর ওয়ার্ডই নয় পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোতেও সাধারণ মানুষ জলের সমস্যা থেকে মুক্তি পাবে।আগামী দিনে হালিশহরে বড় জল প্রকল্পের সূচনা হতে চলেছে জানালেন হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ।
