21 জুলাই এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নৈহাটি 19 নম্বর ওয়ার্ড তৃণমূল ও যুব তৃণমূলের উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজিত হলো নৈহাটিতে।রবিবার নৈহাটি পাওয়ার হাউজ মোড়ে একটি অনুষ্ঠান বাড়িতে আয়োজিত হয় এই রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নৈহাটি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার সিআইসি পার্থ দাসগুপ্ত, নৈহাটি শহর INTTUC সভাপতি বিষ্ণু অধিকারী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।এই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে 21 এ জুলাই এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই রক্তদান শিবিরে প্রায় 60 জন রক্তদাতা রক্তদান করেন।মূলত রাজ্যের রক্তসঙ্কট দূর করতে এবং 21 জুলাই এ 13 জন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তাদের এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে।
