নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূলের শহীদ স্মরন সভার সমর্থনে এক পথসভা আয়োজিত হলো নৈহাটিতে।শুক্রবার কোলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ স্মরন সভার সমর্থনে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের এই সভা আয়োজিত হলো নৈহাটি পৌরসভার সামনে।এই সভায় উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়, নৈহাটি শহর তৃণমূল সভাপতি সনৎ দে, নৈহাটি শহর যুব তৃণমূল সাধারণ সম্পাদক অভিজিৎ চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।এই পথসভা থেকে সিপিআইএম ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন উপস্থিত নেতৃত্ববৃন্দ।এছাড়াও শুক্রবার কোল ধর্মতলায় তৃণমূলের শহীদ স্মরন সভায় সকলকে যোগদান করার আহ্বান জানানো হয়।
