চরম অমানবিকতার নিদর্শন তৈরি করল নৈহাটি জিআরপি থানার পুলিশ।এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়।তিনি বলেন অসুস্থ অবস্থায় নৈহাটি প্লাটফর্মে পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয় অশীতিপর বৃদ্ধকে হাসপাতালে না পাঠিয়ে তুলে দেওয়া হয়েছে চলন্ত ট্রেনে। এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে নৈহাটি জি আর পি থানার বিরুদ্ধে। এ বিষয়ে সোমবার নৈহাটি জিআরপি থানার পুলিশের কাছে অজ্ঞাত পরিচয় ঐ ব্যক্তির কথা জানতে চান নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়। কিন্তু নৈহাটি জিআরপি থানার পুলিশ আধিকারিক তার কোন সদর্থক জবাব দিতে পারেননি। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।আর এই ঘটনায় নৈহাটি জিআরপি থানার পুলিশের চরম মানবিকতার পরিচয় দিয়েছে বলে জানালেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়।
