গঙ্গা স্নান করতে গিয়ে জলে তুলি গিয়ে নিখোঁজ 82 বছরের এক বৃদ্ধ। ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার অন্তর্গত বিচুলি গঙ্গা ঘাটে।
মঙ্গলবার দুপুরে ঐ গঙ্গা ঘাটে স্নান করতে যায় জগদ্দল কলা বাগান এলাকার বাসিন্দা ৮২ বছর বয়সের মহাবীর রজক। সেই সময় জলে তলিয়ে যান তিনি। এরপর দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ খবর চালায়।এরপর ঐ গঙ্গা ঘাটে দেখা যায় তার ব্যবহৃত সামগ্রী পড়ে রয়েছে। এ বিষয়ে জগদল থানায় জানানোর পর জগদ্দল থানার পুলিশ গঙ্গায় তল্লাশি অভিযান শুরু করে।কিন্তু বুধবার বিকেল পর্যন্ত চব্বিশ ঘন্টারো বেশি সময় পার হয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে চরম দুশ্চিন্তায় রয়েছে ওই বৃদ্ধের পরিবার।
