নৈহাটি আর বি সি রোডের গরিফা এলাকায় একটি নামি মোবাইল ফোনের দোকানে প্রায় ১০ লক্ষ টাকায় সামগ্রী চুরির অভিযোগ। আর এই চুরির অভিযোগ ওই দোকানেরই এক কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্ত ঐ কর্মচারী মাত্র দিন ১৫ আগে ঐ দোকানে কাজে যোগ দেওয়ার পর থেকে একে একে দামি মোবাইল সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নেয় বলে অভিযোগ।সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকা সামগ্রী সে হাতিয়ে নেয় বলে অভিযোগ। অভিযুক্ত এই কর্মচারীর বাড়ি থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করা গেছে বলে জানিয়েছে দোকান কর্তৃপক্ষ। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা 6 টা নাগাদ নৈহাটি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *