নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিশেষভাবে পালিত হলো শিক্ষক দিবস।মঙ্গলবার এই বিশেষ দিনে নৈহাটি এক নম্বর বিজয়নগর ক্লাবে সকাল 11 টা থেকে আয়োজিত হল শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান এবং তার পাশাপাশি কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধিত করা হয় এই অনুষ্ঠানে। এছাড়াও ব্লাড সুগার টেস্ট শিবির আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠানে।অন্যদিকে এই অনুষ্ঠানে নৈহাটি এলাকার বিশিষ্ট চিকিৎসক প্রয়াত ডঃ অনুপ ভট্টাচার্য্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার কাউন্সিলর কানাইলাল আচার্য সহ নৈহাটি এলাকার একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা।