ভাটপাড়া হাই স্কুলের সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেছিলেন কেন্দ্রীয় খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।সোমবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রীর এই শ্রদ্ধা নিবেদনের পর মঙ্গলবার 11 টা নাগাদ সেই জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূর্তিতে দুধ গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরন করল ভাটপাড়া যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা।যার নেতৃত্বে ছিলেন ভাটপাড়া এক নম্বর ওয়ার্ড যুব তৃণমূল সভাপতি দেবযান বিশ্বাস। এরপর তারা এদিন শিক্ষক দিবস উপলক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এ বিষয়ে দেবযান নিশ্বাস বলেন যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গে তাদের এই শ্রদ্ধা শোভা পায় না। যে কারণে তাদের হাতে ছোঁয়ায় বিদ্যাসাগর অপমানিত হয়েছে। সে কারণেই এই শুদ্ধিকরনের মাধ্যমে বিদ্যাসাগরের মূর্তিকে শুদ্ধি করে তারপর তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। আর এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে বিজেপির তরফ থেকে। এ বিষয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য জানান এটা তৃণমূলের নিম্ন মানসিকতার পরিচয়। *দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর_05/09/2023*

ভাটপাড়া হাই স্কুলের সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেছিলেন কেন্দ্রীয় খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।সোমবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রীর এই শ্রদ্ধা নিবেদনের পর মঙ্গলবার 11 টা নাগাদ সেই জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূর্তিতে দুধ গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরন করল ভাটপাড়া যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা।যার নেতৃত্বে ছিলেন ভাটপাড়া এক নম্বর ওয়ার্ড যুব তৃণমূল সভাপতি দেবযান বিশ্বাস। এরপর তারা এদিন শিক্ষক দিবস উপলক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এ বিষয়ে দেবযান নিশ্বাস বলেন যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গে তাদের এই শ্রদ্ধা শোভা পায় না। যে কারণে তাদের হাতে ছোঁয়ায় বিদ্যাসাগর অপমানিত হয়েছে। সে কারণেই এই শুদ্ধিকরনের মাধ্যমে বিদ্যাসাগরের মূর্তিকে শুদ্ধি করে তারপর তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। আর এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে বিজেপির তরফ থেকে। এ বিষয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য জানান এটা তৃণমূলের নিম্ন মানসিকতার পরিচয়।

*দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর_05/09/2023*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *