ব্যারাকপুর শিল্পাঞ্চল জুরে লাগাতার সন্ত্রাস,দুষ্কৃতী কার্যকলাপ সহ আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিজেপির এক প্রতিবাদ মিছিল। ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির ভারতীয় জনতা যুব মোর্চার এই প্রতিবাদ মিছিল আয়োজিত হয়।প্রথমে জগদ্দল অকল্যান্ড জুটমিলের সামনে থেকে শুরু করে ঘোষপাড়া রোড ধরে জগদ্দল থানার সামনে শেষ হয়ে থানার সামনে এক অবস্থান বিক্ষোভ আয়োজিত হয়।এরপর জগদ্দল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়।
বাইট – বিমলেশ তিওয়ারি, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি
