*কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত দাদাকে গ্রেপ্তার করল ভাটপাড়া থানার পুলিশ*
গত বুধবার কাঁকিনাড়া এলাকায় জল নেওয়া কে কেন্দ্র করে দাদা বিনোদ সাউয়ের হাতে আক্রান্ত হন ভাই মহেন্দ্র সাউ। রবিবার কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয় মহেন্দ্র সাউয়ের। সেই ঘটনায় পলাতক ছিল বিনোদ সাউ। ঘটনার পর থেকে পুলিশ খুঁজছিল বিনোদ সাউকে। রবিবার গভীর রাতে ভাটপাড়া পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থেকে গ্রেফতার করে বিনোদ সাউকে। সোমবার ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ভাটপাড়া থানার পুলিশের পক্ষ থেকে।
