ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকলে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি এই ফল করতে পারতো না। বললেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং।এছাড়াও তিনি বলেন এরাজ্যে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে এরাজ্যে বিজেপি কিছু করতে পারবে না। রবিবার বিকেলে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এক প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে একথা বলেন সাংসদ অর্জুন সিং।এদিন এই প্রতিবাদ মিছিল কাঁকিনাড়া রথতলা ব্রীজের সামনে থেকে শুরু করে অন্নদা ব্যানার্জি রোড ধরে শেষ হয় কাঁকিনাড়া পানপুর মোড়ে। এই প্রতিবাদ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার একাধিক কাউন্সিলর ও অসংখ্য তৃণমূল নেতৃত্ব।
বাইট – অর্জুন সিং, ব্যারাকপুর সাংসদ
