দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর_02/12/2023
*ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023 আয়োজিত হচ্ছে ইছাপুর।অংশ নিয়েছে নয় টি দেশ*
ওয়েলশ শোতোকান ক্যারাটে অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ও উত্তর ব্যারাকপুর পৌরসভার যৌথ উদ্যোগে সাউথ এশিয়া WSKO ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023 এর ইছাপুরের বিকাশ বসু স্মৃতি কনভেনশন সেন্টারে।1 ডিসেম্বর 2023 থেকে শুরু চলবে আগামী 3 ডিসেম্বর 2023 পর্যন্ত। শনিবার এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সকল খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ।এই চ্যাম্পিয়নশিপে ভারত ছাড়াও অংশ নিয়েছে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান সহ নয়টি দেশের প্রতিনিধি।সকল স্কুল ছাত্র ছাত্রীদের বিশেষ করে ছাত্রীদের আত্মরক্ষার জন্য স্কুল সিলেবাসের ফিজিক্যাল এডুকেশনে এই ক্যারাটে কে জরুরী সাবজেক্ট হিসেবে রাখার আবেদন জানানো হবে মুখ্যমন্ত্রীর কাছে বলে জানালেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং।
বাইট – অর্জুন সিং, ব্যারাকপুর সাংসদ
দেবপ্রিয় সরকার /8910749081
