বিগত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে হারানোর পর এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে ব্যারাকপুরে এসে নির্বাচনে লড়াই করার চ্যালেঞ্জ দিলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং। তিনি বলেন নির্বাচনে কারচুপি করে এজেন্সিকে ব্যবহার করে লোডশেডিং করে হারিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। বুধবার দুপুরে জগদ্দল মেঘনা এলাকায় নিজের বাড়িতে বসে ব্যারাকপুর এ এসে তার সঙ্গে নির্বাচনে লড়াই করার আমন্ত্রণ জানিয়ে এভাবেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে খোলা চ্যালেঞ্জ ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এর।

বিগত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে হারানোর পর এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী […]

বকেয়া পেনশনের দাবিতে ফের ভাটপাড়া পৌরসভায় বিক্ষোভ দেখালো এই পৌর অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। বিগত কয়েক মাস ধরে অর্ধেক পেনশন পাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মীরা। এই অভিযোগ তুলে বুধবার ব ভাটপাড়া পুরসভায় বিক্ষোভ দেখান পেনশনপ্রাপকরা। তাদের দাবি,বেশ কয়েকমাস ধরেই তারা অর্ধেক পেনশন পাছেন।কিন্তু পুরসভা কতৃপক্ষ কোন ব্যবস্থা নিছে না।এদিন তারা পৌরসভার চেয়ারপার্সনের সাথে দেখা করতে গেলে ভাটপাড়া থানার পুলিশ তাদের আটকে দেয়। পরবর্তী সময়ে পেনশনপ্রাপকরা ভাটপাড়া পৌরসভার গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর পেনশন প্রাপকদের ৫ সদস্যের প্রতিনিধি দল দেখা করতে যান চেয়ারপারসনের সাথে।যদিও এই বিক্ষোভ নিয়ে মুখ খুলতে নারাজ ভাটপাড়া পৌর কতৃপক্ষ।

বকেয়া পেনশনের দাবিতে ফের ভাটপাড়া পৌরসভায় বিক্ষোভ দেখালো এই পৌর অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। বিগত কয়েক মাস […]

নিজের বাড়িতে চুরি করে বিজপুর থানার পুলিশের হাতে গ্রেফতার এক যুবক। ধৃতকে পাঠানো হলো ব্যারাকপুর আদালতে।ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়া ১২২ সুবোধ সরণী এলাকায়। সোমবার রাতে ওই এলাকার জনৈক এক ব্যক্তি বাড়িতে চুরির ঘটনা ঘটে। আর এই ঘটনায় বীজপুর থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনা তদন্তে নেমে ওই বাড়ির ছেলে সুজয় রায় কে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে নগদ টাকা সোনা গয়না উদ্ধার করা হয়েছে।ধৃত যুবককে বুধবার ব্যারাকপুর আদালতে পাঠালো বীজপুর থানার পুলিশ।

নিজের বাড়িতে চুরি করে বিজপুর থানার পুলিশের হাতে গ্রেফতার এক যুবক। ধৃতকে পাঠানো হলো ব্যারাকপুর […]

অত্যধিক গরমে শারীরিক অসুস্থতার বোধ করলেও কখনো পায়ে হেঁটে আবার কখনো মোটর বাইকে করে ভাটপাড়া জগদ্দল এলাকার বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং… মঙ্গলবার ৭৭ তম স্বাধীনতা দিবস তেরঙ্গা পতাকায় সেজে উঠেছে গোটা দেশ।দেশের জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি পালন করছে দেশবাসী।এই পবিত্র দিনে গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং।জগদ্দল-ভাটপাড়ার বিভিন্ন অঞ্চলে পতাকা উত্তোলনে করে শিল্পাঞ্চল সহ গোটা দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ব্যারাকপুর সাংসদ।

অত্যধিক গরমে শারীরিক অসুস্থতার বোধ করলেও কখনো পায়ে হেঁটে আবার কখনো মোটর বাইকে করে ভাটপাড়া […]

ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার লক্ষ্যে রাজ্য সরকারের মানবিক প্রকল্প কন্যাশ্রী প্রকল্পের ১৪ ই আগস্ট প্রতিষ্ঠা দিবস পালিত হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর তরফ থেকে। সোমবার শ্যামনগর পাওয়ার হাউজ মোড়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর ডেপুটি কমিশনার অফ পুলিশ নর্থ জোন এর অফিসে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার শ্রী অলোক রাজোরিয়া, ডেপুটি কমিশনার অফ পুলিশ নর্থ জোন শ্রী হরি পান্ডে সহ বিভিন্ন থানার আইসি এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা।মূলত কন্যাশ্রী দিবসে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রীদের সংবর্ধিত করা হয়। তার পাশাপাশি ছাত্রীদের ভবিষ্যতে উচ্চ শিক্ষা নিয়ে পড়াশোনা করে বড় মানুষ হওয়ার বার্তা দেন ব্যারাকপুর পুলিশ কমিশনার শ্রী অলোক রাজোরিয়া।

ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার লক্ষ্যে রাজ্য সরকারের মানবিক প্রকল্প কন্যাশ্রী প্রকল্পের ১৪ ই আগস্ট […]

রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের দশম বর্ষ কন্যাশ্রী দিবস উদযাপন করলো কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল।এই স্কুলের ছাত্রীদের হাতে তৈরি খাবার থেকে শুরু করে নানা ধরনের মেয়েদের সাজের জিনিস তৈরি প্রদর্শনী আয়োজিত হয় এবং এই প্রদর্শনী থেকেই বিপননের ব্যবস্থা করা হয় স্কুলের তরফ থেকে। এই প্রদর্শনীর উদ্বোধন করেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী এছাড়াও উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার উপ পৌর প্রধান হিমানীশ ভট্টাচার্য্য।

রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের দশম বর্ষ কন্যাশ্রী দিবস উদযাপন করলো কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল।এই […]

ভাটপাড়া ৩৪ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার আয়োজিত হল এক রক্তদান শিবির এবং তার পাশাপাশি সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ব্যারাকপুর ব্লক ১ এর বিজয়ী বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন ভাটপাড়া পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাঁকিনারা রথতলা মোড় এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম, ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান শ্রীমতি রেবা রাহা সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।প্রদীপ প্রজ্জলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান শ্রীমতি রেবা রাহা।এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম।তাদের এই রক্তদান শিবিরে মোট ৯০ জন রক্তদাতা রক্ত দান করেন।

ভাটপাড়া ৩৪ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার আয়োজিত হল এক রক্তদান শিবির এবং […]

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে রবিবার ছুটির দিনে পালিত হল কেন্দ্রীয় সরকারের হর ঘর তিরাঙ্গা কর্মসূচি।সারা দেশের পাশাপাশি এই কর্মসূচি পালিত হলো উত্তর 24 পরগনার ভাটপাড়ার ফিঙ্গাপাড়া পোস্ট অফিসে।এই পোস্ট অফিসের আধিকারিকরা রবিবার ছুটির দিনেও পোস্ট অফিস খোলা রেখে সামান্য মূল্যের বিনিময়ে সকলের হাতে তুলে দেয় ভারতের জাতীয় পতাকা। যাতে স্বাধীনতা দিবসের দিনে সকলের বাড়িতে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দেশকে সম্মান দেওয়া যায়। এ বিষয়ে ফিঙ্গাপাড়া পোস্ট অফিসের পোস্টমাস্টার শ্রী প্রফুল্ল মন্ডল জানান…..

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে রবিবার ছুটির দিনে পালিত হল কেন্দ্রীয় সরকারের হর […]