বর্তমান স্বাধীন ভারত বর্ষ ক্ষুদিরামের ভারত বর্ষ মহাত্মা গান্ধীকে খুন করা নাথুরাম গডসের ভারত বর্ষ নয়, এই বার্তা দিতেই শুক্রবার স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস উপলক্ষে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের তরফ থেকে এক মিছিল আয়োজিত হলো নৈহাটিতে। আর এই মিছিল থেকেই নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের বর্তমান শাসক দলের দুর্নীতি নিয়ে সরব হন উপস্থিত নেতৃত্ববৃন্দ। এই মিছিলের নেতৃত্বে ছিলেন এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সিপিএমের রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় সহ একাধিক SFI সদস্যরা।আর এই মিছিল নৈহাটি স্টেশনের সামনে থেকে শুরু করে শেষ হয় নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের সামনে।

বর্তমান স্বাধীন ভারত বর্ষ ক্ষুদিরামের ভারত বর্ষ মহাত্মা গান্ধীকে খুন করা নাথুরাম গডসের ভারত বর্ষ […]

দলীয় পার্টি অফিস কাদের দখলে থাকবে এই নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীর কাজিয়া নিয়ে রাজনৈতিক ভাবে উত্তপ্ত ভাটপাড়া।ভাটপাড়া পুরসভায় ৭ নম্বর ওয়ার্ডের কাঁটাডাঙ্গা এলাকার মা মাটি মানুষ ভবন দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের তৃণমূলের দলীয় কার্যালয় হিসেবে রয়েছে।বৃহস্পতিবার রাতে আচমকা ওই পার্টি অফিসে ঝুলিয়ে দেওয়া হয় INTTUC র ব্যানার।যা নিয়ে সরব হয় এলাকারই তৃণমূলের অপর আরেক গোষ্ঠী। অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা রাজা দাস বেশ কয়েকজনকে সাথে নিয়ে বৃহস্পতিবার রাতে আচমকা ওই তৃণমূল কংগ্রেসের প্রধান শাখা অফিস কে শ্রমিক সংগঠনের অফিস গড়ে তুলতে চাইছে। গোটা বিষয়টি বাধা দেন ওই অঞ্চলেরই অপর এক তৃণমূল গোষ্ঠীর কর্মী সমর্থকরা।এরপর শুক্রবার সকালে ফের INTTUC ব্যানার খুলে 7 নম্বর ওয়ার্ড তৃণমূলের ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।

দলীয় পার্টি অফিস কাদের দখলে থাকবে এই নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীর কাজিয়া নিয়ে রাজনৈতিক ভাবে […]

ব্যারাকপুর ব্লক এক এর মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হলো আজ। এই গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নিজের দায়িত্বভার গ্রহন করলেন প্রিয়াঙ্কা মালাকার উপপ্রধান হিসেবে নিজের দায়িত্বভার গ্রহন করলেন অশোক কুমার হালদার। এই গ্রাম পঞ্চায়েত এলাকার সার্বিক উন্নয়ন ও অসমাপ্ত কাজ সম্পন্ন করাই নতুন এই পঞ্চায়েত বোর্ডের লক্ষ্য বলে জানালেন তারা।

ব্যারাকপুর ব্লক এক এর মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হলো আজ। এই গ্রাম পঞ্চায়েতের প্রধান […]

শ্যামনগরের এক সংস্কৃত শিক্ষা কেন্দ্র উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সমস্থান এর 22 তম বর্ষ প্রতিষ্ঠা দিবস পালিত হলো শ্যামনগরে।১১ আগস্ট এই সংস্কৃত শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শ্যামনগর পোড়াকালিতলা এলাকায় এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান।উপস্থিত ছিলেন সমাজের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ।প্রদীপ প্রজ্জ্বলন করে সকলকে সম্মান প্রদান করা হয় এই অনুষ্ঠানে।

শ্যামনগরের এক সংস্কৃত শিক্ষা কেন্দ্র উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সমস্থান এর 22 তম বর্ষ […]

জগদ্দল বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আয়োজিত হলো ছাত্র সমাবেশের প্রস্তুতি সভা। ২৮শে আগস্ট কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত হতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্র সমাবেশ। তার আগেই বুধবার বিকেলে জগদ্দল বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্র সমাবেশের প্রস্তুতি সভা আয়োজিত হলো শ্যামনগর ফিডার রোড তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। এই দিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী ভাটপাড়া পৌরসভার পৌর পিতা সুকেশ বিশ্বাস বিপ্লব মালো ছাত্রনেতা সপ্তর্ষি রায় দেবব্রত কর সহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব। প্রস্তুতি বৈঠক নিয়ে বলতে গিয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী জানান

জগদ্দল বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আয়োজিত হলো ছাত্র সমাবেশের প্রস্তুতি সভা। ২৮শে আগস্ট […]

গঙ্গা স্নান করতে গিয়ে জলে তুলি গিয়ে নিখোঁজ 82 বছরের এক বৃদ্ধ। ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার অন্তর্গত বিচুলি গঙ্গা ঘাটে। মঙ্গলবার দুপুরে ঐ গঙ্গা ঘাটে স্নান করতে যায় জগদ্দল কলা বাগান এলাকার বাসিন্দা ৮২ বছর বয়সের মহাবীর রজক। সেই সময় জলে তলিয়ে যান তিনি। এরপর দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ খবর চালায়।এরপর ঐ গঙ্গা ঘাটে দেখা যায় তার ব্যবহৃত সামগ্রী পড়ে রয়েছে। এ বিষয়ে জগদল থানায় জানানোর পর জগদ্দল থানার পুলিশ গঙ্গায় তল্লাশি অভিযান শুরু করে।কিন্তু বুধবার বিকেল পর্যন্ত চব্বিশ ঘন্টারো বেশি সময় পার হয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে চরম দুশ্চিন্তায় রয়েছে ওই বৃদ্ধের পরিবার।

গঙ্গা স্নান করতে গিয়ে জলে তুলি গিয়ে নিখোঁজ 82 বছরের এক বৃদ্ধ। ২৪ ঘন্টা অতিক্রান্ত […]

শ্যামনগরে উদ্বোধন হলো ডেপুটি কমিশনার অফ পুলিশ নর্থ জোন এর কার্যালয়। উপস্থিত ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম সহ একাধিক উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক। ভাটপাড়া জগদ্দল এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে শ্যামনগর পাওয়ার হাউজ মোড়ের কাছে একটি আবাসনে উদ্বোধন হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর ডেপুটি কমিশনার অফ পুলিশ নর্থ জোন শ্রীহরি পান্ডের কার্যালয়।এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর পুলিশ কমিশনার অলক রাজুরিয়া ডেপুটি কমিশনার অফ পুলিশ শ্রীহরি পান্ডে সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক সহ জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম।এই দিনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানান

শ্যামনগরে উদ্বোধন হলো ডেপুটি কমিশনার অফ পুলিশ নর্থ জোন এর কার্যালয়। উপস্থিত ব্যারাকপুর পুলিশ কমিশনার […]

ব্যারাকপুর শিল্পাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসকের অভাব।সমস্যায় এই হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। এবিষয়ে স্বাস্থ্য দফতর থেকে শুরু করে উচ্চ পর্যায়ে বিষয় টি জানানো হলেও আজ মঙ্গলবার পর্যন্ত এই সমস্যা রয়েই গেছে।এই সমস্যা নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডঃ মিজানুল ইসলাম বলেন 119 শয্যাবিশিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাসপাতালে বর্তমান চিকিৎসকের সংখ্যা 19 জন। কিন্তু প্রয়োজন প্রায় 37 থেকে 40 জন। সেকারণেই চিকিৎসকের অভাবে সমস্যা রয়েছে।তিনি জানান এই সমস্যার কথা জানানো হয়েছে সমস্ত জায়গায়। তবে এই সমস্যা কবে মিটবে তার কোন সদুত্তর দিতে পারেননি তিনি।

ব্যারাকপুর শিল্পাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসকের অভাব।সমস্যায় এই হাসপাতালে চিকিৎসাধীন […]

চরম অব্যবস্থার মধ্যে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। সমস্যায় এই হাসপাতালের রোগী থেকে শুরু করে রোগীর পরিজনেরা। ব্যারাকপুর শিল্পাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে একদিকে যেমন দীর্ঘ তিন মাস যাবত পানীয় জলের অভাব, অন্যদিকে হাসপাতালে যত্রতত্র কুকুর বেড়ালের উপদ্রবে অতিষ্ঠ সকলে। সবমিলিয়ে চরম সমস্যায় হাসপাতালের রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয় পরিজনেরা। আর এই সমস্যা বর্তমানে আজ সোমবার পর্যন্ত অব্যাহত। এ বিষয়ে এই হাসপাতালের সুপারেনটেনডেন্ট মিজানুল ইসলাম বলেন পানীয় জলের জন্য ভাটপাড়া পৌরসভার সাথে কথা বলা হয়েছে তারা জলের ট্যাঙ্ক তৈরি করে দিলে এই সমস্যা মিটে যাবে। অন্যদিকে কুকুর-বিড়াল নিয়ে অপ্রতুল কর্মী সংখ্যাকেই দায়ী করেছেন তিনি। এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংস্থা অথবা ভাটপাড়া পৌরসভার সাহায্য চেয়েছেন।

চরম অব্যবস্থার মধ্যে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। সমস্যায় এই হাসপাতালের রোগী থেকে শুরু করে রোগীর […]

এ রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের অগ্রগতির লক্ষ্যে রাজ্য সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের ব্যবস্থাপনায় ব্যারাকপুর ব্লক এক বিডিও অফিসে সোমবার থেকে শুরু হলো MSME ক্যাম্প। এই ক্যাম্পের মাধ্যমে এই ব্লকের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পপতিদের নানান সমস্যার সমাধানের পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে কৃষকদের সমস্যা সমাধান করা হবে। এছাড়াও সরকারি প্রতিষ্ঠানের মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি পণ্য বিক্রয়ের সুযোগ, সরকারি টেন্ডার এ অংশগ্রহণের থেকে রেহাই, দেশের বৃহত্তম ক্রেতাদের কাছে পৌঁছানোর সহজতম উপায়, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও সার্বজনীন পেমেন্ট পদ্ধতির সুযোগ লাভ, নতুন নতুন পণ্যের ধারণা সহ আরো বহুবিধ সুবিধালাভ হবে বলে জানানো হয়েছে।ব্যারাকপুর ব্লক এক এর BDO অফিসে এই ক্যাম্প চলবে আগামী 11 আগস্ট 2023 পর্যন্ত।

এ রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের অগ্রগতির লক্ষ্যে রাজ্য সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ […]