ভাটপাড়া রিলায়েন্স জুট মিল কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে শনিবার সকাল থেকে নিজেদের কাজে যোগ দিলো […]
Year: 2023
কৃষক শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ এর প্রতি কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি থেকে শুরু করে কেন্দ্রীয় আবাস যোজনা ১০০ দিনের কাজ সহ বেশ কিছু প্রকল্পে এ রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ভাটপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হলো ভাটপাড়ায়। রবিবার সকাল 11 টা থেকে ভাটপাড়ার মানিকপীড় এলাকায় আয়োজিত এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং। এছাড়াও উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার উপ পৌর প্রধান দেবজ্যোতি ঘোষ ভাটপাড়া পৌরসভার সিআইসি অমিত গুপ্তা সহ ভাটপাড়ার এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব। এ ধরনের আন্দোলন আগামী দিনে আরো চলবে বলে জানালেন ব্যারাকপুর সংসদ অর্জুন সিং।
কৃষক শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ এর প্রতি কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি থেকে শুরু […]
ভাটপাড়া পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া মাদরাল সমাজ কল্যাণ ও শিক্ষা উন্নয়ন কমিটি নামে এক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত হল ৫০ তম বর্ষ রক্তদান শিবির।কাঁকিনাড়া মাদরাল সুভাষ বিদ্যাপীঠ স্কুলে আয়োজিত এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম, ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান শ্রীমতি রেবা রাহা।এছাড়াও উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শংকরী দত্ত সহ সমাজের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ। মূলত হাসপাতালে চিকিৎসাধীন মূমুর্ষ রোগীদের রক্ত দিয়ে প্রাণ বাঁচানোর লক্ষ্য নিয়ে তাদের এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে। এই রক্তদান শিবিরে মোট ১০৫ জন রক্তদাতা রক্ত দান করেন।
ভাটপাড়া পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া মাদরাল সমাজ কল্যাণ ও শিক্ষা উন্নয়ন কমিটি নামে এক […]
নৈহাটি বড় মা কালীর পুজোর শতবর্ষ উপলক্ষে নিজস্ব লোগো উন্মোচিত করা হলো শনিবার। আর এই উন্মোচন অনুষ্ঠানকে সামনে রেখে এক সাংবাদিক সম্মেলন করলেন নৈহাটি বড়মা কালি পূজা কমিটির সভাপতি তথা নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন নৈহাটি বড়মা কালি পুজো কমিটির সাধারণ সম্পাদক তাপস ভট্টাচার্য্য। এই সাংবাদিক সম্মেলনে এই কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায় বলেন এই লোগো উন্মোচনের পাশাপাশি এই শতবর্ষে নৈহাটি বড় মা কালীর একটি কষ্টি পাথরের মূর্তি তৈরি করা হচ্ছে যা উদ্বোধন করা হবে মহালয়ের দিন।এছাড়াও দুস্থ মানুষের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হবে নবনির্মিত এই বড় মা কালী মন্দিরে।
নৈহাটি বড় মা কালীর পুজোর শতবর্ষ উপলক্ষে নিজস্ব লোগো উন্মোচিত করা হলো শনিবার। আর এই […]
ভাটপাড়া রিলায়েন্স জুট মিল কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে শনিবার সকাল থেকে নিজেদের কাজে যোগ দিলো এই মিলের শ্রমিকরা। শনিবার সকাল 11 টা থেকে এই মিলের শ্রমিকরা নিজেদের কাজে যোগ দেওয়ার ফলে বুধবার থেকে বন্ধ থাকা এই ভাটপাড়া রিলায়েন্স জুটমিলের উৎপাদন শুরু হয়।মূলত কতৃপক্ষের বিরুদ্ধে অত্যধিক কাজের চাপ বৃদ্ধি করার অভিযোগ তোলা হয়েছিল শ্রমিকদের তরফ থেকে। আর সেই অভিযোগের ভিত্তিতে মিল চালু রেখে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার আশ্বাস দিয়ে মিল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে সকল শ্রমিকদের কাছে নিজেদের কাজে যোগ দেওয়ার আবেদন জানানো হয়।আর সেই আবেদনে সাড়া দিয়েই এদিন সকাল থেকেই এই জুট মিলের শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় ফের উৎপাদন শুরু হয় এই মিলে।ফলে ফের মিল চালু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি ভাটপাড়া রিলায়েন্স জুটমিলের শ্রমিকরা।
ভাটপাড়া রিলায়েন্স জুট মিল কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে শনিবার সকাল থেকে নিজেদের কাজে যোগ দিলো […]
কর্মরত অবস্থায় এক জুটমিল শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা ছড়ালো জগদ্দলের এ্যালায়েন্স জুটমিলে।মৃত শ্রমিকের পরিবার কে উপযুক্ত ক্ষতিপূরণ এর দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ বিক্ষোভ এই জুটমিলের শ্রমিকদের।ফলে উৎপাদন ব্যাহত এই জুটমিলে। জগদ্দল এ্যালায়েন্স জুটমিলের মেকানিক্যাল বিভাগের কর্মী বছর 41 এর বিবেক রাজভর শুক্রবার সকালে নিজের বিভাগে কাজে যোগ দেওয়ার পর অসুস্থতা বোধ করে। সঙ্গে সঙ্গে তাকে মিলেরই ডিসপেন্সারিতে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক না থাকায় তাকে বাইরের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মিলের অ্যাম্বুলেন্স না পাওয়ায় বাইরের এ্যাম্বুলেন্স ডাকতে অনেকটা দেরি হয়ে যাওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মিলের ডিসপেন্সারিতেই মৃত্যু হয় ঐ শ্রমিকের।এরপরই মিল কর্তৃপক্ষের গাফিলতির কারণে ঐ শ্রমিকের মৃত্যু হয়েছে অভিযোগ তুলে মৃত শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করে সমস্ত শ্রমিক।ফলে সম্পূর্ণ উৎপাদন ব্যাহত হয়ে পড়ে মিলে। এরপর মিল কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক ইউনিয়ন নেতৃত্ব বৈঠকে বসে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে এবং মৃতের পরিবারের একজনকে চাকরি ও মিলের একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার কথা জানানো হয়েছে এর কর্তৃপক্ষের তরফে।এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
কর্মরত অবস্থায় এক জুটমিল শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা ছড়ালো জগদ্দলের এ্যালায়েন্স জুটমিলে।মৃত শ্রমিকের পরিবার কে উপযুক্ত […]
ভাটপাড়া রিলায়েন্স জুট মিল কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে শনিবার সকাল থেকে নিজেদের কাজে যোগ দিলো এই মিলের শ্রমিকরা। শনিবার সকাল 11 টা থেকে এই মিলের শ্রমিকরা নিজেদের কাজে যোগ দেওয়ার ফলে বুধবার থেকে বন্ধ থাকা এই ভাটপাড়া রিলায়েন্স জুটমিলের উৎপাদন শুরু হয়।মূলত কতৃপক্ষের বিরুদ্ধে অত্যধিক কাজের চাপ বৃদ্ধি করার অভিযোগ তোলা হয়েছিল শ্রমিকদের তরফ থেকে। আর সেই অভিযোগের ভিত্তিতে মিল চালু রেখে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার আশ্বাস দিয়ে মিল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে সকল শ্রমিকদের কাছে নিজেদের কাজে যোগ দেওয়ার আবেদন জানানো হয়।আর সেই আবেদনে সাড়া দিয়েই এদিন সকাল থেকেই এই জুট মিলের শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় ফের উৎপাদন শুরু হয় এই মিলে।ফলে ফের মিল চালু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি ভাটপাড়া রিলায়েন্স জুটমিলের শ্রমিকরা।
ভাটপাড়া রিলায়েন্স জুট মিল কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে শনিবার সকাল থেকে নিজেদের কাজে যোগ দিলো […]
ভারতে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রথম সারির নেতা তথা সকলের কাছে কাকাবাবু হিসেবে পরিচিত মুজাফফর আহমেদ এর জন্মদিবস পালিত হলো কাঁকিনাড়ায়।সিপিআইএম এর ভাটপাড়া জগদ্দল এরিয়া কমিটির কাঁটাডাঙ্গা শাখার উদ্যোগে আজকের দিনটি পালন করা হয়। শনিবার সকাল 9 টা নাগাদ ভাটপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঁটাডাঙ্গা এলাকায় মুজাফফর আহমেদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করার মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় একাধিক সিপিআইএম নেতৃত্ব।
ভারতে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রথম সারির নেতা তথা সকলের কাছে কাকাবাবু হিসেবে পরিচিত মুজাফফর আহমেদ […]
নিজেরই ঘর থেকে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল্য ছড়ালো হালিশহরে। হালিশহর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের চৈতন্যডোবা এলাকার ঘটনা।বুধবার দুপুরে এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে হালিশহর থানা পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।মানসিক অবসাদ থেকে ওই যুবতী আত্মহত্যা করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে সঠিক কি কারনে তার এই আত্মহত্যা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এবিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস জানান….
নিজেরই ঘর থেকে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল্য ছড়ালো হালিশহরে। […]
ভাটপাড়া পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জলমগ্ন হয়ে থাকা এলাকা পরিদর্শন করলেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম।বৃহস্পতিবার দুপুরে এই পরিদর্শন করে এই এলাকায় অসুবিধার মধ্যে থাকা সাধারণ মানুষের সুবিধার্থে পাম্প লাগিয়ে আপাতত এলাকার জল নামানোর চেষ্টা করা হচ্ছে বলে জানালেন তিনি।ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ছয় লেন এর কাজ চলার জন্য এই সমস্যা ফলে যতদিন এই এক্সপ্রেসওয়ের কাজ শেষ না হবে ততদিন স্থায়ী সমাধান হয়তো সম্ভব নয় কিন্তু আপাতত এই সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে বলে জানালেন তিনি।
ভাটপাড়া পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জলমগ্ন হয়ে থাকা এলাকা পরিদর্শন করলেন জগদ্দল […]
