দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর_31/01/2024
*টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে রাস্তার পাশে বৃদ্ধ কে ফেলে গেল পালিয়ে গেল তারই পরিজন.এই অমানবিক ঘটনায় চাঞ্চল্য টিটাগড়ে*
আবার অমানবিক দৃশ্য টিটাগর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে।সারারাত রাস্তার পাশে বৃষ্টিতে পড়ে রইল এক বৃদ্ধ। ৮৪ বছরের বৃদ্ধ মিলন কান্তি মিত্র। পকেটে ভোটার কার্ড আধার কার্ড এটিএম কার্ড। ব্যাংক থেকে সমস্ত টাকা পয়সা তুলে নিয়েছে শুধু ৫০০ টাকা তার হাতে দিয়ে টোটো করে এদিক ওদিক ঘুরিয়ে বিটি রোডের উপর রাস্তার একপাশে ফেলে রেখে যায়।আজ বিষয় টি স্থানীয়দের নজরে এলে তাকে জিজ্ঞাসা করে বৃদ্ধ শুধু বলতে পারছে তার বাড়ি কলকাতার কেশব সেন স্ট্রিটে। ভাইয়ের বন্ধুর বাড়িতে দেখা করতে নিয়ে আসার নাম করে রাস্তার ধারে ফেলে দেয় তারই পরিজন। এলাকার মানুষ তাকে তাকে খাওয়াবার ব্যবস্থা করেন এবং টিটাগর পৌরসভার অধীন মমতা লয় নামে একটি সেন্টার লেস এ নিয়ে যাওয়া হয়। ব্যাঙ্কে যেটুকু টাকা পয়সা ছিল সবটাই তুলে নিয়েছে বলে বৃদ্ধার অভিযোগ। সারারাত
বৃষ্টিতে ভেজায় সে অনেকটা অসুস্থ হয়ে পড়েছে।
বাইট মৌসুমী ভট্টাচার্য পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
বাইট- দেবব্রত ভট্টাচার্য, স্থানীয় বাসিন্দা
দেবপ্রিয় সরকার /8910749081
