ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহীর।
ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের বাবনপুর এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন বাইক আরোহী যুবক। ব্যারাকপুর শান্তিনগর কল্যাণ গ্রাম এলাকার বাসিন্দা পঁচিশ বছর বয়সী সাহিল রায় তাকে প্রথমে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতাল পরে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। কিভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে মোহনপুর থানার পুলিশের পক্ষ থেকে।
