ভাটপাড়া : ভাটপাড়া শহর INTTUC সাধারণ সম্পাদক মহঃ রিয়াজউদ্দিন এর ছেলে রহস্যজনক ভাবে নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ভাটপাড়ায়।রেহান আহমেদ (14)। কাঁকিনাড়া হিমাতুল গুর্বা হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। ভাটপাড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের নয়াবাজার তিন নম্বর গলির বাসিন্দা।বৃহস্পতিবার বিকেলে পাশেই দুই নম্বর গলি এলাকায় প্রাইভেট টিউশন পড়তে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে।দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় খোঁজ নিয়ে জানা যায় পড়তে যায় নি সে।গভীর রাত পর্যন্ত বহু খোঁজাখুঁজির পর রাতেই ভাটপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হলে পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও কোন খোঁজ পাওয়া যায়নি।
বাইট – নূর এ জামাল, ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
