গতকাল রাতে এক বৃদ্ধার গলায় চাকু ঠেকিয়ে ডাকাতি করে পালিয়ে গেল এক দুষ্কৃতী।
জানা যায় জগদ্দল থানার অন্তর্গত আতপুর নতুন পাড়া এলাকার বাসিন্দা অনুপ সিংহ, গত 35 বছর ধরে এইখানে বসবাস করে আসছেন। গতকাল রাতে হঠাৎই বাড়ির ছাদ দিয়ে এক দুষ্কৃতি ঘরে ঢুকে ,
এরপর অনুপ বাবুর দিদির গলায় ছুরি ধরে তার সোনা গহনা সহ অনুপ বাবুর বাড়ির কালী ঠাকুরের সোনা ও রুপোর গহনা সহ প্রায় পাঁচ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। এমনকি ওই বৃদ্ধাকে চিল্লাতে বারণ করা হয় ,
না হলে তাকে মেরে ফেলার হুমকি দেয় ওই দুষ্কৃতী।
এরপর ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ।
এই ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। অনুপবাবু জানান, এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। এই ঘটনার পর থেকে তার পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
