ব্যারাকপুর_01/08/2024 *নাকা চেকিং চলার সময় মদ্যপ্য যুবকদের হাতে আক্রান্ত নোয়াপাড়া থানার পুলিশ।* নোয়াপাড়া : ব্যারাকপুর পুলিশ কমিশনারেট জুড়ে অপরাধ দমন করতে বিভিন্ন থানার পক্ষ থেকে নাকা চেকিং চালানো হচ্ছে। সেইরকমই বুধবার রাতে শ্যামনগর পিনকল মোড়ে নাকা চেকিং চলার সময় কর্তব্যরত পুলিশ অফিসার একটি বাইক আটকায়।কর্তব্যরত অফিসার এএসআই বিশ্বনাথ সর্দার ঐ দুই বাইক আরোহীকে জিজ্ঞাসাবাদ করতেই আচমকা হামলা চালায় 2 যুবক বলে অভিযোগ। কর্তব্যরত অফিসার সহ দুই পুলিশ কর্মী ও পুলিশের গাড়ি চালককেও মারধর করা হয়। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার গুন্ডা দমন শাখা। ঘটনাস্থল থেকে 2 যুবককে গ্রেফতার করা হয়।এদের নাম আরমান শেখ ও অঙ্কিত শর্মা।বৃহস্পতিবার দুপুরে ধৃতদের ব্যারাকপুর আদালতে পাঠালো নোয়াপাড়া থানার পুলিশ। দেবপ্রিয় সরকার / 8910749081

ব্যারাকপুর_01/08/2024

*নাকা চেকিং চলার সময় মদ্যপ্য যুবকদের হাতে আক্রান্ত নোয়াপাড়া থানার পুলিশ।*

নোয়াপাড়া : ব্যারাকপুর পুলিশ কমিশনারেট জুড়ে অপরাধ দমন করতে বিভিন্ন থানার পক্ষ থেকে নাকা চেকিং চালানো হচ্ছে। সেইরকমই বুধবার রাতে শ্যামনগর পিনকল মোড়ে নাকা চেকিং চলার সময় কর্তব্যরত পুলিশ অফিসার একটি বাইক আটকায়।কর্তব্যরত অফিসার এএসআই বিশ্বনাথ সর্দার ঐ দুই বাইক আরোহীকে জিজ্ঞাসাবাদ করতেই আচমকা হামলা চালায় 2 যুবক বলে অভিযোগ। কর্তব্যরত অফিসার সহ দুই পুলিশ কর্মী ও পুলিশের গাড়ি চালককেও মারধর করা হয়। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার গুন্ডা দমন শাখা। ঘটনাস্থল থেকে 2 যুবককে গ্রেফতার করা হয়।এদের নাম আরমান শেখ ও অঙ্কিত শর্মা।বৃহস্পতিবার দুপুরে ধৃতদের ব্যারাকপুর আদালতে পাঠালো নোয়াপাড়া থানার পুলিশ।

দেবপ্রিয় সরকার / 8910749081

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *