রেলের জমিতে তৈরি হওয়া পুজোরবেদি ভেঙ্গে দিলো আরপিএফ
দীর্ঘদিন ধরে রেলের জমিতে হয়ে আসা উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর মহাকুমার অন্তর্গত কাঁচরাপাড়া পৌরসভার অন্তর্গত ২২ নং ওয়ার্ডের আবুদার বটতলার দুর্গাপুজোর বেদি ভেঙে দিল আরপিএফ। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল ওই মাঠে একটি দুর্গা পূজার বেদী তৈরি করে দিতে হবে। চলতি বছরে দুর্গাপুজোর প্রাক্কালে কাঁচরাপাড়া পৌরসভা স্থানীয় বাসিন্দাদের দাবি মতো এগিয়ে এসে সেই বেদী নির্মাণের কাজও শুরু করেছিল। কিন্তু আজ খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরপিএফ। জমিটি যেহেতু রেলের সেই কারণে দুর্গা পুজোর বেদীটি আরপিএফ জেসিপি দিয়ে ভেঙে দেওয়ার ফলে এলাকাবাসীরা আরপিএফ বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ঘেরাও করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে বিজপুর থানার পুলিশ ঘেরাও মুক্ত করে আর পিএফ বাহিনীকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন স্থানীয় তৃণমূল নেত্রী সোনালী সিংহ রায়। তিনিও এই বেদী ভাঙ্গা আটকানোর চেষ্টা করেন। তবে তাঁর চেষ্টা বৃথা যায়। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি পুনরায় এই বেদি তৈরি করে দিতে হবে।
