নৈহাটি বিধানসভা উপনির্বাচনে বিজেপি তরফ থেকে প্রার্থী করা হয়েছে ব্যারাকপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রূপক মিত্রকে। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত পার্থ ভৌমিকের ফেলে আসা নৈহাটী বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেনি। তবে বিজেপি প্রার্থী রূপক মিত্র মনোনীত হওয়ার পরেই আজ নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে পূজো দিতে আসেন তিনি। তার সাথে ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি ও অন্যান্য নেতা কর্মীরা। বিজেপি প্রার্থী বলেন, আমাদের সাথে মানুষ আছে।নৈহাটির মানুষ নির্বাচনে বুঝিয়ে দেবে। সুষ্ঠুভাবে নির্বাচন হলে জেতার ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী।