উত্তর ব্যারাকপুর পৌরসভার কাউন্সিলর তথা উপ পৌর প্রধান সত্যজিৎ ব্যানার্জির রহস্য মৃত্যুর তদন্তের অগ্রগতির স্বার্থে গতকাল চার সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছিল।সেই তদন্তকারী দল বিভিন্ন বিষয় খতিয়ে দেখে রায়দিঘিতে এবং ব্যারাকপুরের বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালায়। এরপর রায়দিঘি থেকে আজ সকালে গ্রেপ্তার হয়েছে জয়শ্রী দাস(39) এবং টিটাগর থানার শহীদসরণী থেকে শুভজিৎ বিশ্বাস@সন্তু@প্রসেনজিৎ (45) ও শুক্লা বিশ্বাসকে (34)। তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আজ তাদের ব্যারাকপুর আদালতে পাঠানো হবে।