ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান থাকাকালীন এই পৌরসভার সাড়ে চার কোটি টাকার দুর্নীতির মামলায় সিআইডি তলব করলো ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে। ৬ আসনে উপনির্বাচনের ঠিক আগের দিন বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করল সিআইডি। আগামী ১২ নভেম্বর তাকে ভবানী ভবনে সিআইডি-র সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।
২০১০ সাল থেকে ২০১৯ সালের গোড়ার দিক পর্যন্ত তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। 2019 লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। এরপরই অর্জুন সিং এর আমলে পুরসভায় দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ, ভাটপাড়া পুরসভার নালা সংস্কারের নামে টেন্ডার ডাকা হয়েছিল। টেন্ডার পায় অর্জুন ঘনিষ্ঠ একটি সংস্থা। কাজের জন্য টাকা দেওয়া হলেও কাজ হয়নি বলে অভিযোগ। এই মামলায় অর্জুনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিআইডি। ২০২১ সালে তাঁকে তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়েছেন। তারপর তৃণমূলে ফিরে গিয়েছিলেন অর্জুন। চব্বিশের নির্বাচনের আগে ফের বিজেপিতে আসেন।এরপরই তাকে সেই দূর্নীতি মামলার তদন্তে সিআইডি তলব করা হয়েছে অর্জুন সিং কে।রাজ্যের পাঁচ জেলার ৬ আসনে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন। ৬টি আসনের মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার নৈহাটি।তাই উপনির্বাচনের আগে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে তলব বলে অভিযোগ অর্জুন সিং এর।
