ভাটপাড়া : ভাটপাড়ার পুরসভা এলিঅবাধে চলা পুকুর ভরাট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত ভাটপাড়া পৌর এলাকায় ক্রমেই বেড়ে চলেছে বেআইনি ভাবে জলাশয় ভরাট করার কাজ।সম্প্রতি ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের শ্যামনগর বাসুদেবপুর দিঘির পাড় এলাকায় প্রায় এক বিঘে আয়তনের জলাশয় ইতিমধ্যেই আবর্জনা ফেলে ভরাট হয়ে গিয়েছে। অভিযোগ, অবাধে জলাশয় ভরাটের কাজ চললেও, স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারপার্সন কিংবা উপ-পুরপ্রধান অথবা এক্সিকিউটিভ অফিসার এখনও নিশ্চুপ। প্রশাসনেরও কোনও হেলদোল নেই বলে অভিযোগ। আর এই বেআইনি পুকুর ভরাট করার ঘটনা সামনে আসতেই ব্যারাকপুরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই গোটা ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ক্ষোভ প্রকাশ করে আইনের দ্বারস্থ হওয়ার কথা জানালেন। তিনি বলেন পুকুর ভরাট ভাটপাড়া পৌর এলাকার একটা বড় সমস্যা পরিনত হয়েছে । তাই তিনি এই বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করবেন। তার দাবি ” আমি পৌর প্রধান থাকা কালীন ভাটপাড়া তে পুকুর ভরাট কেউ করতে গেলে আমি নিজে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতাম । কিন্তু বর্তমানে পৌর বোর্ড পুকুর ভরাটের খবর পেয়ে নির্বিকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোজ বলছে পুকুর ভরাটের বিষয়ে নজর রাখছেন কিন্তু তাও একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে। তাই আমরা পি আই এল করবো। মুখ্যমন্ত্রী কে জবাব দিতে হবে এই ১৩ বছরে কটা পুকুর ভরাট হয়েছে কতজনের শাস্তি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *