বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল এক সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছাত্র।
নৈহাটি রামঘাটে বন্ধুদের সঙ্গে স্নান করতে এসে গঙ্গায় ডুবে গেল সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া এক ছাত্র। সূত্র মারফত জানা যায় হাজিনগর ,বনকপাড়া রোডের ১৮ বছরের ইউসুফ খান স্থানীয় একটি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। ইউসুফের বাবা বর্তমানে বিএসএফ এ কর্মরত। যদিও যুবকটি ডোবার পর সঙ্গে থাকা বন্ধুরা কাউকে না বলেই ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছে। খবর পেয়ে বিধায়ক সনৎ দে, পৌরপ্রধান অশোক চ্যাটার্জী এসে পৌঁছান ঘটনাস্থলে।নৈহাটি থানার পুলিশ ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর আসে ঘটনাস্থলে। ইতিমধ্যেই নৈহাটি থানার পুলিশের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে খবর দেওয়া হয়েছে।
