*দিলীপ ঘোষ দল ছেড়ে চলে গেলে দলটা বাঁচবে 2026 এ। আমি দিল্লিকে আগেই জানিয়েছিলাম ব্যাপারটা মন্তব্য অর্জুন সিং এর।*
দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনে বিজেপি নেতা দিলীপ ঘোষ যাওয়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তৈরি হয়েছে জল্পনা। দিলীপ ঘোষ বলছেন আমি নিমন্ত্রণ পেয়েছি, তাই গেছি কিন্তু রাজনৈতিক নেতারা অন্য কথা বলছেন বারাকপুরে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন নিষেধাজ্ঞা বলে কিছু নেই তবে দীঘা মন্দিরটা সরকারি পয়সায় তৈরি হয়েছে। চাঁদা তুলে মন্দির তৈরি হয়। তিনি একচুয়ালি মন্দিরে যাননি, মমতার সঙ্গে দেখা করতে গেছেন। বিধানসভায় থাকাকালীন দিলীপ ঘোষ সম্পর্ক রাখতেন তৃণমূল নেতা নেতৃত্বের সঙ্গে। যখন দিঘার এই মন্দিরকে ঘিরে সমালোচনা হচ্ছে তখন দিলীপ ঘোষ সেখানে গিয়ে হাজির। বিজেপির অন্য কারো নিমন্ত্রণ থাকেনা কোথাও আপনার থাকে। যারা আপনাকে আগে পছন্দ করত তারা এখন আর কেউ আপনাকে পছন্দ করে না। গতকাল তিনি ধরা দিয়ে দিয়েছেন। এবার প্রমাণ হয়ে গেল এই দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ রেখে চলেন এবং চলতেন। এই দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় কে বলেছিলেন বারমুডা পরে ঘুরে বেড়ান আর এখন তিনি ভালো হয়ে গেলেন দিলীপ ঘোষ চলে গেলে দলটা বাজবে ছাব্বিশে। উনি তৃণমূলের হয়ে রাজ্যসভার সদস্য হবেন সোমেন মিত্র শিখা মিত্রের মতন হাল হবে ওনার
