বিধায়কের হাত ধরে বীজপুরে বিজেপিতে ভাঙন তৃণমূলের ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপিতে ভাঙ্গন ধরালো তৃণমূল কংগ্রেস। আজ বীজপুর বিধানসভার অন্তর্গত মঙ্গলদীপ ভবনে বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন প্রায় শতাধিক বিজেপি কর্মী সর্মথক।যোগদান পর্বে উপস্থিত হয়েছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, হালিশহর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর সরকার ও অন্যান্যরা। আজ হালিশহর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ সহ শতাধিক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। বিজপুরের বিধায়ক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শামিল হওয়ার জন্য তৃণমূলে যোগদান করেছে। আগামী দিনে বিজেপি আরো ভাঙবে। যদিও এই বিষয় নিয়ে বিজেপি তরফ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে ক্যামেরার সামনে মুখ না খুললেও জেলা বিজেপির এক নেতা বলেন, যারা আজ বিজেপি থেকে যোগদান করেছে বলে শুনেছি তাদের কাউকেই আমরা চিনি না।

বিধায়কের হাত ধরে বীজপুরে বিজেপিতে ভাঙন তৃণমূলের

ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপিতে ভাঙ্গন ধরালো তৃণমূল কংগ্রেস। আজ বীজপুর বিধানসভার অন্তর্গত মঙ্গলদীপ ভবনে বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন প্রায় শতাধিক বিজেপি কর্মী সর্মথক।যোগদান পর্বে উপস্থিত হয়েছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, হালিশহর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর সরকার ও অন্যান্যরা। আজ হালিশহর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ সহ শতাধিক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। বিজপুরের বিধায়ক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শামিল হওয়ার জন্য তৃণমূলে যোগদান করেছে। আগামী দিনে বিজেপি আরো ভাঙবে। যদিও এই বিষয় নিয়ে বিজেপি তরফ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে ক্যামেরার সামনে মুখ না খুললেও জেলা বিজেপির এক নেতা বলেন, যারা আজ বিজেপি থেকে যোগদান করেছে বলে শুনেছি তাদের কাউকেই আমরা চিনি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *