ব্যারাকপুর দমদম শিল্পাঞ্চল এলাকায় শ্রমজীবী মানুষদের ওপর শাসক দল এবং পুলিশের দমন নিপীরনের প্রতিবাদে CITU উত্তর 24 পরগনা জেলা কমিটির ডাকে ব্যারাকপুর পুলিশ কমিশনার অভিযান আয়োজিত হল আজ। আর এই দিন ব্যারাকপুর স্টেশন থেকে এক প্রতিবাদ মিছিল করে পুলিশ কমিশনার অফিসের দিকে মিছিল করে এগোতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকায়। প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেও দ্বিতীয় ব্যারিকেড আটকে যায় আন্দোলনকারীরা। এরপর সেখানে তারা অবস্থান বিক্ষোভ করে। এরপর ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে তারা একটি ডেপুটেশন জমা দেয়।
বাইট – গার্গী চট্টোপাধ্যায়,CITU উত্তর 24 পরগনা জেলা সম্পাদিকা
