*ইছাপুরে খুন হয়ে যাওয়া যুবকের পরিবারের সাথে দেখা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং*
কিছুদিন আগে ইছাপুর নবাবগঞ্জে দিলীপ দাস নামে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় মৃত যুবকের পরিবারের সাথে দেখা করে তাদের হাতে 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মৃত যুবকের পরিবারের আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তাদেরকে সমস্ত রকম আইনি সাহায্য দেওয়ার আশ্বাস দেন যাতে অভিযুক্তরা সাজা পায়। এছাড়াও পরিবারের কাউকে চাকরি দেওয়ার ও চেষ্টা করবেন বলে জানালেন অর্জুন সিং।
