*তৃণমূলের বিরুদ্ধে ফের বিস্ফোরক ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং*
যে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবে সেই দিন আমি কলকাতা থেকে বাড়ি আস্তে দেখব অর্ধেক তৃণমূল শেষ হয়ে গেছে।আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার হতেই হবে।এমন কি মমতা বন্দ্যোপাধ্যায় কেও গ্রেপ্তার হতে হবে।যারা বলছে আগুন জ্বালাব,লন্ডভন্ড করে দেবো তাদের বলছি আগুন টা জ্বালিয়ে দেখুক, লাঠি উঁচু করলে মাঠ ফাঁকা হয়ে যায়।এরা আবার আগুন জ্বালাবে? পুলিশ বাদ দিয়ে দিলে এদের দেখা যাবে না।এমনটাই মন্তব্য বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর।ছট পুজো উপলক্ষ্যে গঙ্গাবক্ষে বিভিন্ন ঘাট ঘুরে জনসংযোগ সারলেনতিনি।লক্ষ লক্ষ মানুষ আজ বিভিন্ন গঙ্গাঘাটে ছট পুজা সারেন। করেন সূর্যের আরাধনা।উত্তর 24 পরগনা জেলায় ২৫ থেকে ২৮ টা সিট বিজেপি পাবে। আর রাজ্যে ১৬৫ আসন পেয়ে বিজেপি সরকার তৈরি করবে।
