সংবাদ শিরোনামে একটাই আলোচিত নাম ছিল কামারহাটি আড়িয়াদহ ট্রাস্ট জয়েন সিং তার আলিশান প্রাসাদ বলা যেতে পারে রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদের অবসান ঘটতে চলেছে দু মাসের মধ্যে কলকাতা মহামান্য আদালতে নির্দেশ অনুসারে আট সপ্তার মধ্যে কামাহাটি মিউনিসিপালিটিকে ভাঙ্গার অনুমতি দেওয়া হল l কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহাকে প্রশ্ন করলে, তিনি বলেন আমরা শুনেছি হাইকোর্টের নির্দেশ ৮ সপ্তাহের মধ্যে জয়েন সিং এর বাড়ি ভাঙার অনুমতি দেওয়া হয়েছে অনুমতির পত্র হাতে পেলেই পৌরসভার পক্ষ থেকে ভাঙার কাজ শুরু করবে ।

সংবাদ শিরোনামে একটাই আলোচিত নাম ছিল কামারহাটি আড়িয়াদহ ট্রাস্ট জয়েন সিং তার আলিশান প্রাসাদ বলা […]

গোপন সূত্রে খবর পেয়ে রহড়া থানার পুলিশ বাংলাদেশের তিন কুখ্যাত জলদস্যু S M মেহেদি হাসান,মজনু গাজী ও মহঃ কামাল শেখকে গ্ৰেফতার করেছে। নিউটাউন ও রহড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়েছে। এরা প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা কুখ্যাত জলদস্যু বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।এদের কাছ থেকে একটি ওয়ান শাটার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে রহড়া থানার পুলিশ।আজ তাদের বারাকপুর আদালতে তোলা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে রহড়া থানার পুলিশ বাংলাদেশের তিন কুখ্যাত জলদস্যু S M মেহেদি হাসান,মজনু […]

শিবদাসপুর থানার অন্তর্গত আতিসারা গ্রামে সামান্য আম কুড়াতে যাওয়ার অপরাধে আমবাগানের মালিকের হাতে খুন হতে হয় ১৭ বছরের কিশোর সুদীপ্ত পণ্ডিতকে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে অভিযুক্ত ফুরহাদ মন্ডলকে গ্রেফতার করেছে শিবদাসপুর থানার পুলিশ। তার পাশাপাশি আজ মৃতকিশোরের মামা বাড়িতে ওই আটিসারা গ্রামে যান ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক।তার সঙ্গে উপস্থিত ছিলেন নৈহাটি বিধায়ক সনৎ দে। তারা মৃত কিশোরের পরিবারের সাথে কথাবার্তা বলেন এবং তাদের পরিবারে পাশে সব সময় থাকার আশ্বাস দেন এবং অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানান তিনি।

শিবদাসপুর থানার অন্তর্গত আতিসারা গ্রামে সামান্য আম কুড়াতে যাওয়ার অপরাধে আমবাগানের মালিকের হাতে খুন হতে […]

প্রশাসনের ওপর বিশ্বাস হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই তার পোষা গুন্ডাদের দিয়ে শিক্ষক আন্দোলন দমন করতে চাইছেন। বাংলার শিক্ষকরা ভদ্র তাই চাকরি হারিয়েও গণতান্ত্রিক ভাবে আন্দোলন করছেন অন্য প্রদেশ হলে বিকাশ ভবনে আগুন ধরিয়ে দিতেন শিক্ষকরা। জন বার্লার মত পচা মানুষরা যতই দল থেকে বেরোবে দল তত পরিষ্কার হবে। অনেকদিন আগেই দল জন বার্লার সঙ্গে দূরত্ব তৈরী করেছিল। কারণ মন্ত্রী হয়েই তিনি দুর্নীতিতে জড়িয়েছিলেন। মমতা বন্দোপাধ্যায়ের কালীঘাট থানা থেকে গুন্ডা ছাড়ানোর ক্ষমতা আছে। পাকিস্তান থেকে বিএসএফ জওয়ান পি কে সাউকে ফিরিয়ে আনার ক্ষমতা নেই। দেশের সরকার তাকে ফিরিয়ে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায় নন। এরা মূর্খের স্বর্গে বাস করছে। বামেরা কখনও দেশের ভালো চাননা। তারা বলেন ভারত তেরে টুকরে হঙ্গে ইনশা আল্লা ,ইনশা আল্লা। ভারত চীন যুদ্ধের সময় এরা চীনকে সমর্থন করেছিল তাই সময় এসেছে এদেরকে বাংলা তথা ভারত থেকে বের করে দেওয়ার।

প্রশাসনের ওপর বিশ্বাস হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই তার পোষা গুন্ডাদের দিয়ে শিক্ষক আন্দোলন দমন করতে […]

দিল্লি জয়ের পর এবার বিহার জয়ের লক্ষ্যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, জগদ্দলে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী সামনেই বিহারের বিধানসভা নির্বাচন দিল্লি জয়ের পর এবার বিহার জয় লক্ষ্যে রয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। যে কারণে পশ্চিমবঙ্গে হিন্দিবাসী ভোটারদের দিকেই বাড়তি নজর দিয়েছে বিহার ও বঙ্গ বিজেপির নেতারাও। আজ ব্যারাকপুর শিল্পাঞ্চলে একাধিক কর্মসূচি নিয়ে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় কয়লা প্রতিমন্ত্রী সতীশচন্দ্র দুবে। আজ সকালে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর জগদ্দলের মসজুর ভবনে দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।সেখানেই একাধিক বার তার গলায় শোনা গেল সামনেই বিহার নির্বাচনের লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। রাজ্যের বহু মানুষের আদি বাড়ি প্রতিবেশী বিহার রাজ্যে। কর্মসূত্রে হয়তো থাকেন তারা এখানে। ভোটের দিন এর রাজ্যের বসবাসকারী বিহারের স্থায়ী বাসিন্দাদের ওই রাজ্যে ভোট দিতে যাওয়ার আবেদন জানালেন তিনি।এছাড়াও মন্ত্রী বলেন, দিল্লি জয়ের পর যেমন বিহার জয় হবে এমনকি ২০২৬-এ রাজ্যে পরিবর্তন হবে।এখানেও বিজেপি সরকার তৈরি করবে।

দিল্লি জয়ের পর এবার বিহার জয়ের লক্ষ্যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, জগদ্দলে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী   […]

প্রয়াত বামনেতার শেষকৃত্য সম্পন্ন হলে ভাটপাড়ার মুক্তারপুর শ্মশান ঘাটে ———————————————-প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ নেপাল দেব ভট্টাচার্য। সোমবার মধ্য রাতে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। বেশ কয়েকদিন ধরেই তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ছাত্রাবস্থা থেকে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন নেপালদেব ভট্টাচার্য। এসএফআইয়ের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন নেপাল দেব। রাজ্যসভার প্রাক্তন সাংসদ ছাড়াও তিনি সিপিএমের রাজ্য কমিটির প্রাক্তন সদস্য ছিলেন। বর্তমানে তিনি ছিলেন সিটুর উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি। ভাটপাড়ার বাসিন্দা নেপাল দেব ভট্টাচার্যকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে নয়ের দশকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। যদিও ছয় বছর বাদে ফের তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছিল। নেপাল দেবের প্রয়ানে জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ নেপালদেব ভট্টাচার্যের মরদেহ হাসপাতাল থেকে প্রথমে সিটুর রাজ্য দপ্তর শ্রমিক ভবনে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানিয়ে মরদেহ আনা হয় এসএফআই রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে। তারপর দত্তবাগান মিল্ক কলোনির ‘বেলগাছিয়া ভিলা’, তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হয় মরদেহ। সেখান থেকে লেকটাউন বইমেলা অফিস হয়ে দুপুরে বারাসতে সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা কার্যালয়। জেলা দপ্তরে তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর পর তাঁর মরদেহ সিটু, উত্তর ২৪ পরগনা জেলা দপ্তর, তারপর বারাকপুরে আনা হয় তাঁর মরদেহ। বিকেলে নেপাল দেবের মরদেহ আনা হয় তাঁর আদি বাসভবন ও প্রথম রাজনৈতিক কর্মক্ষেত্র ভাটপাড়ায়। সেখানে দলীয় কর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। তারপর ভাটপাড়ার মুক্তারপুর শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। বাইট-১) গার্গী চ্যাটার্জি ,সিটু নেত্রী ২) মারিয়ম আলেকজান্ডার বেবি, সাধারণ সম্পাদক, অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া

প্রয়াত বামনেতার শেষকৃত্য সম্পন্ন হলে ভাটপাড়ার মুক্তারপুর শ্মশান ঘাটে ———————————————-প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা তথা রাজ্যসভার […]

আজ কলকাতার নিজের ঘর থেকে উদ্ধার হয় প্রীতম দাশগুপ্তের মৃতদেহ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই প্রীতম দাশগুপ্তের মা রিঙ্কু মজুমদার সম্প্রতি বিজেপি নেতা দিলীপ ঘোষের সাথে বিয়ে হয়েছে।কিছুদিন পরে তারও বিয়ে হওয়ার কথা। কিন্তু হঠাৎ করেই তার এই অস্বাভাবিক মৃত্যুতে স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে প্রীতম দাশগুপ্তের বাড়ি হালিশহরের বালিভাড়া স্কুল পাড়া এলাকায়।

আজ কলকাতার নিজের ঘর থেকে উদ্ধার হয় প্রীতম দাশগুপ্তের মৃতদেহ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য […]

ভাটপাড়া পৌরসভার অন্তর্গত মুক্তারপুর শ্মশানঘাট আজ নতুন তৈরি করে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক উদ্বোধন করেন। বেশ কয়েক বছর বন্ধ ছিল এই শ্মশানঘাট। ফের এই শ্মশানঘাট চালু হওয়ার ফলে অনেক উপকৃত হবে সাধারন মানুষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম, ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান রেবা রাহা সহ একাধিক কাউন্সিলর ও আধিকারিকরা।

ভাটপাড়া পৌরসভার অন্তর্গত মুক্তারপুর শ্মশানঘাট আজ নতুন তৈরি করে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক উদ্বোধন করেন। […]

ভাটপাড়া : ২০২৩ সালের ৬ ই জুন ভাটপাড়া সুগিয়াপাড়ার বাসিন্দা রঞ্জিত যাদব মনিপুরে জঙ্গীদের গুলিতে শহিদ হয়েছিলেন।এরপর থেকেই চরম আর্থিক সংকটে দিন কাটছে।৭জনের সংসার রঞ্জিত যাদবের পরিবারে।তারমধ্যে এক প্রতিবন্ধী বোন ও আছে রঞ্জিত তের।শহিদ BSF জওয়ান রঞ্জিত যাদবের অবসর ভাতাই একমাত্র সম্বল গোটা যাদব পরিবারের।* যে কটা টাকা পান তা দিয়ে অতি কষ্টে দিন গুজরান করতে হচ্ছে এই শহিদ পরিবারের।তবে শহিদ রঞ্জিতের স্ত্রী কৌশল্যা যাদব এবং মা ভারতী যাদবের একটাই দাবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ঝন্টু আলি শেখের স্ত্রী কে চাকরি দিয়েছে আর্থিক অনুদান দিয়েছে,সেইরকম যদি তাকেও অন্তত একটা চাকরি দেয় তাহলে পরিবার টা বেঁচে যায়। এবিষয়ে গতকাল উত্তর 24 পরগনা জেলাশাসক এর কাছে গিয়েছিলেন। কিন্তু তার সাথে সাক্ষাৎ হয়নি।তবে মুখ্যমন্ত্রী যদি তাদের পাশে দাঁড়ান তাহলে বেঁচে যাবে গোটা পরিবার…

ভাটপাড়া : ২০২৩ সালের ৬ ই জুন ভাটপাড়া সুগিয়াপাড়ার বাসিন্দা রঞ্জিত যাদব মনিপুরে জঙ্গীদের গুলিতে […]