ইছাপুর লেলিননগর এলাকায় দুই পাড়ার মধ্যে সংঘর্ষে আহত একাধিক। একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই […]
Year: 2025
গতকাল অকল্যান্ড জুট মিলের ইনচার্জ শংকর তরফদার কে মারধরের ঘটনায় চারজন কে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। অভিষেক চৌধুরী, মনোজ সাহানি, এমডি পারভেজ, এমডি মনু। এদের বিরুদ্ধে ১২৬(২)/১১৭(২)/১১৮(২)/১০৯ /৩(৫) বিএন এস এক্ট ধারায় মামলা করেছে জগদ্দল থানার পুলিশ।পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠানো হল তাদের ।
গতকাল অকল্যান্ড জুট মিলের ইনচার্জ শংকর তরফদার কে মারধরের ঘটনায় চারজন কে গ্রেফতার করেছে জগদ্দল […]
*মহেশতলার ঘটনার প্রতিবাদে তুলসী গাছ মাথায় নিয়ে প্রতিবাদ মিছিল আয়োজিত হলো জগদ্দলে* মহেশতলায় গতকাল যে ধুন্ধুমার কাণ্ড ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের তরফ থেকে প্রতিবাদ জানিয়ে এক প্রতিবাদ মিছিল আয়োজিত হল জগদ্দলে। জগদ্দলের নতুনগ্রাম বাজার মোড় থেকে শুরু করে শ্যামনগর নেহেরু মার্কেট গিয়ে শেষ হয়। এই মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে।
*মহেশতলার ঘটনার প্রতিবাদে তুলসী গাছ মাথায় নিয়ে প্রতিবাদ মিছিল আয়োজিত হলো জগদ্দলে* মহেশতলায় গতকাল যে […]
*দমদম ব্যারাকপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্যারাকপুর সুকান্ত সদনের শুরু হয়েছে তৃণমূলের কর্মী সভা।* মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের কর্মীদের আগামী ২০২৬ এর ভোটে ভোটমুখী করতে শুরু হয়েছে কর্মীসভা। নৈহাটি কাঁচরাপাড়া হালিশহর পর আজ ব্যারাকপুর সুকান্ত সদনে ব্যারাকপুর ও সিউলী মোহনপুর পঞ্চায়েতের কাউন্সিলর ও কর্মীদের নিয়ে সভা। কিভাবে পথে নামতে হবে কর্মীদের সে নিয়ে আলোচনা। আলোচনা শেষে বারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বলেন কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের কোন খামতি নেই। কোন রাজনৈতিক দল এখানে আর গুরুত্ব পাবে না মানুষ ঠিক করে নিয়েছে। অভয়ার বাবা-মা বলেছেন সিবিআই কাজ করছে না। এই পরিপেক্ষিতে ভরপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক বলেন সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহার করা হচ্ছে সমস্ত এজেন্সি গুলোকে।
*দমদম ব্যারাকপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্যারাকপুর সুকান্ত সদনের শুরু হয়েছে তৃণমূলের কর্মী সভা।* মুখ্যমন্ত্রী […]
কাঁচরাপাড়া শরৎপল্লী এলাকায় এক যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তার স্ত্রী শশুর শাশুড়ি বিরুদ্ধে। গতকাল সন্ধ্যায় তার নিজের বাড়িতেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের নিচে রক্তের ছাপ পাওয়া যায়। এ বিষয়ে বীজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ তদন্ত করে দেখছে। তবে মৃতের পরিবারের অভিযোগ মৃত সুমিত মুখার্জির সাথে দেড় বছর আগে বিয়ে হয়েছিল স্নেহার । তারপর থেকেই নানাভাবে অত্যাচার চালানো হতো তার ওপর। আর সেই অত্যাচার এবং মানসিক চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে বা পরোক্ষভাবে তাকে মানসিকভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
কাঁচরাপাড়া শরৎপল্লী এলাকায় এক যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তার স্ত্রী শশুর শাশুড়ি বিরুদ্ধে। […]
নৈহাটি পৌরসভার পরিচালিত মা ক্যান্টিন পাঁচ বছরের পদার্পণে মেনুতে খাসির মাংস নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া মা ক্যান্টিন আজ পাঁচ বছরে পদার্পণ করলো। মোট দুটি ইউনিট পৌরসভার পরিচালিত মা ক্যান্টিন চলে আসছে। একটি ইউনিট পৌর কার্যালয়ের সামনে অপরটি গরুরফাড়িতে। আর এই উপলক্ষে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের দুপুরের ভুড়িভোজে মেনুতে উঠে আসলো ভাত ,ডাল, পটল আলুর তরকারি, চাটনি, পাপড় ভাজা,সহ খাসির মাংস। প্রত্যেকদিন নৈহাটি পৌরসভার পরিচালিত মা ক্যান্টিনের দুটি ইউনিট থেকে ছয়শো মানুষের হাতে অন্ন তুলে দেওয়ার কাজ করে আসছে। খাবার নিতে আসা মানুষদের পক্ষ থেকেও গুণগত মানেরও ভূয়োসি প্রশংসা করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় জানান আগামী দিনেও এই মা ক্যান্টিন চালু থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নৈহাটি পৌরসভার পরিচালিত মা ক্যান্টিন পাঁচ বছরের পদার্পণে মেনুতে খাসির মাংস নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক […]
মাকে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসার সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন মা ও ছেলে। মৃত ৪৩ বছরের সঞ্জয় সরকার এবং সত্তোরর্ধ অনিমা সরকার। নৈহাটী পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের গরিফা চড়কতলার বাসিন্দা। সঞ্জয় সরকার হালিশহরে প্রসাদনগর উচ্চ বিদ্যালয়ের ইংরাজির শিক্ষক। গতকাল নদীয়ার করিমপুরের গোয়াচ গ্রাম থেকে মা’কে সাথে নিয়ে মারুতি গাড়ি চড়ে আসছিলেন। করিমপুর-কৃষ্ণনগর রোডে মহিষবাথান এলাকায় কলকাতার দিক থেকে আসা বাসের সঙ্গে মারুতির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চালক সহ গাড়িতে থাকা পাঁচ ব্যক্তির মৃত্যু ঘটে। খবর পেয়ে শিক্ষকের এক বন্ধু গরিফার বাড়ি থেকে তাঁর স্ত্রী ও ছোট পুত্রকে নিয়ে তেহট্ট হাসপাতালে পৌঁছন। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শিক্ষকের পাড়া নৈহাটি গরিফার চড়কতলা এবং বিদ্যালয় জুড়ে।
মাকে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসার সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন মা ও […]
ব্রিগেডের সমাবেশে সৃজন ভট্টাচার্যের সঙ্গে ছবি তুলেছিলেন বরানগরের বাসিন্দা পূর্বাদ্রি পোদ্দার।সেই ছবিকে বিকৃত করে করা হয়েছে জ্যোতি মালহোত্রার সঙ্গে ছবি। সমাজ মাধ্যমে সেই ছবি পড়তেই ভাইরাল। শুরু হয় বিতর্ক। সরজিনি নাইডু কলেজের প্রাক্তনী এস এফ আই কর্মী পূর্বাদ্রি পোদ্দার।আলিপ সমাদ্দারের একাউন্ট থেকে এই ছবিটি পোস্ট করা হয়। গতকাল রাতে বরানগর থানায় এবং সাইবার সেল এ অভিযোগ দায়ের করা হয়। রাজনৈতিক উদ্দেশ্যে এই ছবি পোস্ট করা হয়েছে বলে অভিযোগ।আসল ছবি যখন পোস্ট করা হয়েছিল তখনও নানা রকম কথা কমেন্ট করা হয়েছিল। তাতে পাত্তা দেননি পূর্বাদ্রি। কিন্তু এবার তার ছবিকে যখন বিকৃত করে জ্যোতি মালহোত্রা বানানো হয়। তখন তিনি অভিযোগ জানান বরানগর থানায়।
ব্রিগেডের সমাবেশে সৃজন ভট্টাচার্যের সঙ্গে ছবি তুলেছিলেন বরানগরের বাসিন্দা পূর্বাদ্রি পোদ্দার।সেই ছবিকে বিকৃত করে করা […]
