পাড়ায় সমাধান করতে এলে লোকে ঝাটা পিটা করে তারাবে। দুয়ারে সরকার ফেল করে গেছে এবার এসছেন পারায় সমাধান করতে। প্রত্যেক বুথে ১৫ লক্ষ টাকা খরচ করবেন কোথায় পাবেন টাকা ডি এ র টাকা দিতে পারছেন না। এমনটাই মন্তব্য প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। পাশাপাশি অর্জুন সিংয়ের চেলেঞ্জে ছুরে দিলেন অন্য ভাষা অর্থাত পশ্চিমবঙ্গ বসবাস কারি যে অন্য ভাষার লোক আছে তাদের উপর কমিশন বসিয়ে দেখুক।একটা সাংবিধানিক পদে বসে এই কথা তিনি কি করে বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে নোটিশ দেখাচ্ছেন তা ২০২৪ সালে নভেম্বর মাসের সংশ্লিষ্ট থানা যার নামে এসেছেন তাকে নোটিশ ও করেন নি। আর মুখ্যমন্ত্রীর ঐ নোটিশ দেখিয়ে ভয় দেখাচ্ছেন। ২০২৫ সালে ফেব্রুয়ারির মাসে ঐ সব কেস তুলে নেওয়া হয়েছে। তার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন।

পাড়ায় সমাধান করতে এলে লোকে ঝাটা পিটা করে তারাবে। দুয়ারে সরকার ফেল করে গেছে এবার […]

উত্তর প্রদেশের ছাংগু বাবার দুই শাগরেদকে গ্রেফতার করলো উত্তর প্রদেশের পুলিশ,ব্যারাকপুর আদালত ৭২ ঘন্টার মধ্যে তাদের উত্তর প্রদেশের আগ্রায় পৌছাবার নির্দেশ দিলো ব্যারাকপুর মনিরামপুর থেকে গ্রেফতার উত্তর প্রদেশের ছাংগু বাবার দুই শাগরেদ। উত্তর প্রদেশ পুলিশ আজ তাদের ব্যারাকপুর আদালতে তুললে বিচারক ৭২ ঘন্টার মধ্যে তাদের কে ট্রানজিট রিমান্ড এর নির্দেশ দিলো। এদের বিরুদ্ধে উত্তর প্রদেশের পুলিশ জোর করে পুরুষ এবং মহিলাদের ভয় দেখিয়ে জোর করে ধর্মান্তর এবং শারিরীক নির্যাতনের মামলা দায়ের করেছে।ছাংগু বাবা ধরা পড়লে এরা বেগতিক দেখে উত্তর প্রদেশের থেকে ব্যারাকপুরে পালিয়ে আসে।এদের নাম শেখর রায় @ হাসান আলি এবং অপরজনের নাম রিক বনিক @ মহ: ইব্রাহীম। টানা ৩ দিন তল্লাশি চালিয়ে এদের কে আজ গ্রেফতার করে উত্তর প্রদেশের পুলিশ। এরপর ব্যারাকপুর আদালতে তুলে বিচারকের নির্দেশ অনুযায়ী আজ তাদের কে নিয়ে উত্তর প্রদেশের আগড়ায় রওনা দিলো।

উত্তর প্রদেশের ছাংগু বাবার দুই শাগরেদকে গ্রেফতার করলো উত্তর প্রদেশের পুলিশ,ব্যারাকপুর আদালত ৭২ ঘন্টার মধ্যে […]

কাকিনাড়া কাছারি রোডে বিজেপির এক প্রতিবাদ সভা আয়োজিত হয়। মূলত নারী নির্যাতন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সহ নানান অসামাজিক কাজের বিরোধিতা করে এই প্রতিবাদ জনসভা আয়োজিত হয় ভাটপাড়া মন্ডল এক এবং ২ বিজেপি কমিটির তরফ থেকে। যেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ একাধিক বিজেপি নেতৃত্ব

কাকিনাড়া কাছারি রোডে বিজেপির এক প্রতিবাদ সভা আয়োজিত হয়। মূলত নারী নির্যাতন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সহ […]

*ব্যারাকপুর মনিরামপুরে হাই কোর্টের নির্দেশে পুকুরের ওপর নির্মিত ইমারত ভেংগে দিলো হলো ব্যারাকপুর ১ নং ব্লকের BDO* ব্যারাকপুর মনিরামপুর 23 নম্বর ওয়ার্ডে একটি পুকুর ভরাট করে সেখানে নির্মান কড়া হয় চারটি বাড়ি।পরবর্তীতে হাই কোর্টের নির্দেশে প্রশাসনের তৎপরতায় জিসিপি দিয়ে ভাঙ্গা হয় নির্মিয়মান একটি ইমারত। যদিও বা বাড়ির মালিক জানান এই এই বাড়ি তৈরীর সমস্ত বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে।উত্তেজনা যাতে না ছড়ায় তারজন্য মোতায়েন করা হয়েছে র‍্যফ এবং বিশাল পুলিশ বাহিনি।

*ব্যারাকপুর মনিরামপুরে হাই কোর্টের নির্দেশে পুকুরের ওপর নির্মিত ইমারত ভেংগে দিলো হলো ব্যারাকপুর ১ নং […]

ব্যারাকপুর দমদম শিল্পাঞ্চল এলাকায় শ্রমজীবী মানুষদের ওপর শাসক দল এবং পুলিশের দমন নিপীরনের প্রতিবাদে CITU উত্তর 24 পরগনা জেলা কমিটির ডাকে ব্যারাকপুর পুলিশ কমিশনার অভিযান আয়োজিত হল আজ। আর এই দিন ব্যারাকপুর স্টেশন থেকে এক প্রতিবাদ মিছিল করে পুলিশ কমিশনার অফিসের দিকে মিছিল করে এগোতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকায়। প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেও দ্বিতীয় ব্যারিকেড আটকে যায় আন্দোলনকারীরা। এরপর সেখানে তারা অবস্থান বিক্ষোভ করে। এরপর ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে তারা একটি ডেপুটেশন জমা দেয়। বাইট – গার্গী চট্টোপাধ্যায়,CITU উত্তর 24 পরগনা জেলা সম্পাদিকা

ব্যারাকপুর দমদম শিল্পাঞ্চল এলাকায় শ্রমজীবী মানুষদের ওপর শাসক দল এবং পুলিশের দমন নিপীরনের প্রতিবাদে CITU […]

প্রশ্নের মুখে বেলঘড়িয়া ভৈরব গাঙ্গুলী কলেজ গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছিল তার সত্য সংবাদ মাধ্যম যাচাই করেনি তারি মাঝে প্রশ্ন মুখে সৌরভ গাঙ্গুলী SFI, DYFI উত্তর চব্বিশ পর জেলা কমিটির ভৈরব গাঙ্গুলী কলেজে ভাইরাল ভিডিও সাথে কলেজে ৮ জন অবাধ অবৈধ নিয়োগের প্রশ্ন তুললেন বাম গণসংগঠনের ছাত্র যুব নেতৃত্বরা তাদের দাবি যে যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে একজন তৃণমূলের ছাত্র নেতা যাকে পরিচিত করা হয় তিনি কলেজে কন্টাকটরি করেন প্রশ্ন এখানে কিভাবে অবৈধভাবে কন্টাকটারই কাজ পান প্রশ্ন রাখ বাম গনসংগঠনের ছাত্র যুব সংগঠন নেতৃত্ব । দীর্ঘদিন ধরে এই ভৈরব গাঙ্গুলী কলেজে ছাত্র নির্বাচন হয়নি কোর্টের নির্দেশ এবারে ছাত্র নির্বাচন হবার কথা সেখানে দাঁড়িয়ে মহামান্য আদাল বলেছেন যতক্ষণ না ছাত্র নির্বাচন হবে ততক্ষণ পর্যন্ত কোন কলেজের ইউনিয়ন রুম খোলা হবে না। তা সত্ত্বেও ভৈরব গাঙ্গুলী কলেজের ছাত্র ইউনিয়নের রুম দুটোর পরে খোলা হয় কিন্তু প্রশ্ন রাখছে ছাত্র নেতৃত্ব রা এখানেই ছাত্র ইউনিয়ন রুমে ব্যানার খুলে রুম খোলা থাকে বললেন ছাত্র নেতৃত্বরা কিভাবে এই ছাত্র ইউনিয়ন রুম খোলা থাকে কিন্তু রুম খোলার সত্যতা সংবাদমাধ্যম পাইনি l প্রতিটি কলেজেই যেভাবে প্রতিনিয়ত নারী নির্যাতন হচ্ছে এই নিয়ে সরব হয়েছেন এসএফআই নেতৃত্বরা l এখন দেখার বিষয় ভৈরব গাঙ্গুলী কলেজের জল কতটা গড়াই । কলেজে থাকতো বাম ছাত্র যুব ৮জন প্রতিনিধি কলেজ কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জবা দেন কিন্তু প্রিন্সিপাল উপস্থিত ছিলেন না প্রিন্সিপালের অবর্তমানে কলেজে দায়িত্বপ্রাপ্ত আধিকারি কাছে জমা দেওয়া হয় l গতকালই ভৈরব গাঙ্গুলি কলেজের প্রাক্তন তৃণমূল ছাত্রনেতা চিরঞ্জিত বিশ্বাস ওরফে রানার এক ভিডিও ভাইরালকে কেন্দ্র করে চাপানোত্তর দেখা দেয়। এই ঘটনার পরই শনিবার বাম ছাত্র যুব সংগঠনের তরফে ভৈরব গাঙ্গুলী কলেজ চলো ডাক দেওয়া হয়। এদিন বেলঘড়িয়া স্টেশন থেকে ফিডার রোড হয়ে ভৈরব গাঙ্গুলী কলেজে পৌঁছে বাম ছাত্র যুব সংগঠনের নেতা কর্মীরা। এরপরেই তারা কলেজে অধ্যক্ষের কাছে ডেপুটেশন দিতে যান। কিন্তু এদিন অধ্যক্ষ কলেজে উপস্থিত ছিলেন না। অধ্যক্ষের সহকারীর কাছে তারা ডেপুটেশন জমা দেন। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেন বাম ছাত্র যুব সংগঠনের নেতা কর্মীরা।

প্রশ্নের মুখে বেলঘড়িয়া ভৈরব গাঙ্গুলী কলেজ গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছিল তার সত্য সংবাদ মাধ্যম […]

এক নার্সিংহোমে ডাক্তারকে শাসানোর ভিডিও ভাইরাল ভাইরাল হওয়ার পর থেকে বিজেপি নেতা কৌস্তুব বাগচীর বিরুদ্ধে নোটিশের পর নোটিশ পাঠাচ্ছে মোহনপুর থানা। প্রথমে 2রা জুলাই, দেখা না করায় ৮ জুলাই আবার ডেকে পাঠায় কিন্তু কৌস্তুভ বাগচী দেখা না করে বারাকপুর আদালত এ আত্মসমর্পণ করেন এবং অগ্রিম জামিন নিয়ে নেন। কিন্তু তাতেও থামেনি পুলিশের তলব। আগামী 12/7/2025 আবার ডেকে পাঠায় কৌস্তব বাগচিকে। এ বিষয়ে কৌস্তব বাগচি বলেন আমি আত্মসমর্পণ করি এবং কোট আমাকে সমস্ত কিছু খতিয়ে দেখে বেল দিয়ে দেন। সেই কপি আমি মোহনপুর থানাতেও পাঠিয়ে দি। তারপরেও আজকে আমার কাছে একটি নোটিশ আছে। সেই নোটিশে বলা আছে যদি এই নোটিশে কমপ্লাই না করে তাহলে তাকে গ্রেফতার করা হবে। কষ্ট পাচ্ছি বলেন এ রাজ্যে পুলিশ কতটা প্রতিহিংসা পরায়ণ তার প্রমাণ করে।

এক নার্সিংহোমে ডাক্তারকে শাসানোর ভিডিও ভাইরাল ভাইরাল হওয়ার পর থেকে বিজেপি নেতা কৌস্তুব বাগচীর বিরুদ্ধে […]

বারাকপুরে একটি নার্সিংহোমে ডাক্তারদের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতা কৌস্তব বাগচী। এই ঘটনার পর থেকে শুরু হয়েছিল রাজনৈতিক ভাবে চাপান উতর। নার্সিংহোমে ডাক্তারকে শাসানো সম্পত্তি ক্ষয়ক্ষতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টির চেষ্টা। নাম না করে মোহনপুর থানায় এফআইআর দায়ের হয়। এরপর মোহনপুর থানা হস্তভ বাগচীর বাড়িতে দুইবার নোটিশ পাঠায় আজও ছিল দেখা করার দিন। কিন্তু কৌস্তব বাগচী আজ বারাকপুর আদালতে সারেন্ডার করেন। এবং তার জামিন হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে কৌস্তুভ বাগচী বলেন তাকে মিথ্যা ভাবে থানায় ডেকে নিয়ে গিয়ে নানাভাবে হ্যান্ডেল করা বা গ্রেফতার করতে পারত এই ছিল পুলিশের অভিসন্ধি। কিন্তু আমি সেটা বুঝতে পেরেই আদালত থেকে জামিন নেই। এভাবে আমাকে ফাঁসানো যাবে না। এমনটাই দাবি কৌস্তব বাগচীর।

  বারাকপুরে একটি নার্সিংহোমে ডাক্তারদের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতা কৌস্তব বাগচী। এই […]

কলেজে কলেজে রমরমিয়ে চলছে দুর্নীতি। শাসকদলের গাজোয়ারি, হুমকি। আর তা নিয়েই মমতা সরকারকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন ‘মুখ্যমন্ত্রী নিজে চোর। মুখ্যমন্ত্রী যখন চোর হয় তার শাখা-প্রশাখা সবকিছুই চোর হয়। আমি আগামী দু-তিন দিনের মধ্যে একটা ক্যালেন্ডার প্রকাশ করব। কলেজগুলোতে এই যে ভাইপো গ্যাং, তোলামূলের টিম… সেসব তথ্য ও ছবি দিয়ে প্রকাশ করব। ভাইপো আসার পর থেকে লাল চুল, কানে দুল এই কোম্পানির কলেজে ইউনিভার্সিটিতে কি হয়েছে তার গ্যালারি প্রকাশ করব।’ শনিবার সন্ধ্যায় পানিহাটিতে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সেই নিহত ডাক্তারি ছাত্রীর পরিবারের সাথে দেখা করে এই মন্তব্য করেন শুভেন্দু। সাংবাদিকদের সামনে তিনি বলেন ‘নিহত ছাত্রীর বাবা-মা শিয়ালদহ এবং কলকাতা হাইকোর্টে যে আইনি লড়াই লড়ছেন- একজন সচেতন নাগরিক হিসেবে আমি তাতে সমর্থন জানিয়েছি। আমি বিশ্বাস করি আরজি করে যেভাবে নিষ্ঠুর হত্যা হয়েছিল তাতে তদন্তকারী সংস্থা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে বাধ্য হয়েছে। ঠিক একইভাবে ডাক্তার বোনের ক্ষেত্রেও আদালতে তাদের যে আইনি লড়াই চলছে তারও ফলাফল নিশ্চিতভাবে আমাদের যে দাবি ও আশা তা পূরণ হয়েছে। আজকের পশ্চিমবাংলায় যে কটা ঘটনা ঘটেছে তার মধ্যে ডাক্তার বোনের বাবা-মায়ের যে লড়াই রাজনীতির ঊর্ধ্বে উঠে মেরুদন্ড সোজা রেখে যে এই হিংসাশ্রয় সরকারের বিরুদ্ধে যে লড়াই তা অন্য কেউ পারবেন বলে মনে হয় না। আমি তাই তাদের কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। আমরা বলেছি যে, ৯ আগস্ট ভয়ংকর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিকভাবে যদিও ডাক্তার বোনের পিতা-মাতা নবান্ন চলো অভিযান কর্মসূচির ডাক দেন তবে রাজনৈতিক পতাকা সরিয়ে রেখে আমরা সকলেই তাতে অংশগ্রহণ করব। ও রাজনৈতিকভাবে নাগরিক সমাজ, ছাত্রসমাজ, যুব সমাজ- সকালেই এগিয়ে এসে ৯ আগস্ট রাত দখলের কর্মসূচি পালিত হোক এটা মায়ের ইচ্ছা। আমি সকলকে নিয়ে এটাকে অর্গানাইজ করব। ডাক্তার বোনের বাবা-মা ও আমাকে কথা দিয়েছেন ওরাও সেদিন থাকবেন। বিস্তারিত পরে আলোচনা করে ঠিক করা হবে। আরজিকরের ঘটনার পরে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা বলেছি যে ইস্যুতে এই ইস্যু নিয়ে লড়াই হলেই পতাকা ছাড়া আমাদের যেতে কোন আপত্তি নেই। আমরা যেরকম দু পতাকা নিয়ে দলীয় কর্মসূচি করব আবার পতাকা বর্জিত কর্মসূচিতেও বিজেপির কোন কর্মী সমর্থক ভোটারের যেতে আপত্তি নেই। কিন্তু ন্যূনতম সম্মান যেন প্রত্যেকের থাকে এটা নিশ্চিত করতে হবে। অভিজিৎ গাঙ্গুলী বা অগ্নিমিত্রা পালদের মতো অসম্মানজনক পরিস্থিতি যেন তৈরি না করেন। গত বছরের ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও খুনের শিকার হয় এক তরুণী চিকিৎসক। ওই ঘটনায় গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে নাগরিক সমাজ, চিকিৎসক সমাজ প্রতিবাদে রাস্তায় নেমেছিল। এমনকি রাত দখল অভিযান দেখা গিয়েছিল। সেই নৃশংস ঘটনার এক বছর হতে চললো কিন্তু এখনো ন্যায় বিচার মেলেনি। ফলে এবার ন্যায় বিচার চেয়ে আগামী ৯ আগস্ট মেয়ের হত্যার বর্ষপূর্তির দিন নবান্ন চলো ডাক দিলেন সেই নিহত ছাত্রীর পরিবার। সরকারকে বুঝিয়ে দিতে ১৪ আগস্ট রাত দখলেরও আহ্বান জানিয়েছেন ছাত্রীর বাবা-মা।

কলেজে কলেজে রমরমিয়ে চলছে দুর্নীতি। শাসকদলের গাজোয়ারি, হুমকি। আর তা নিয়েই মমতা সরকারকে নিশানা করলেন […]

নার্সিংহোমের বিজেপি নেতা কৌস্তব বাগচীর ছবি ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন আজ তার বাড়িতে মোহনপুর থানার পুলিশ আসে এবং একটি চিঠি ধরিয়ে দিয়ে যায় সেখানে লেখা নার্সিংহোমের ভেতর যে ঘটনা ঘটেছে তাতে আপনার উপস্থিতি পাওয়া গেছে আগামী চার তারিখ সকাল 11 টার সময় মোহনপুর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। চিঠিতে লেখা ভবিষ্যতে আপনি আর কোন অপরাধ করবেন না আপনি মামলার প্রমাণ এর সাথে কোনভাবেই হস্তক্ষেপ করবেন না মামলার তথ্য সম্পর্কে অবগত কোন ব্যক্তিকে আপনি কোন হুমকি প্ররোচনা বা প্রতিশ্রুতি দেবেন না যাতে তিনি আদালত বা পুলিশের অফিসারের কাছে এই তথ্য প্রকাশ করতে বিরত থাকেন যখনই প্রয়োজন নির্দেশনা দেওয়া হবে আপনি আদালতে হাজির হবেন তদন্ত সহযোগিতা করার জন্য

নার্সিংহোমের বিজেপি নেতা কৌস্তব বাগচীর ছবি ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন আজ তার বাড়িতে […]