নভেম্বরেই ভোট ভাটপাড়া পুরসভা সহ একাধিক পুরসভায় ভোট হবে,আজ ভাটপাড়া পুরসভা তে পৌর প্রশাসকদের নিয়ে এক বৈঠক শেষে এমনই বার্তা দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং।ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় কাচড়াপাড়া,হালিশহর,নৈহাটি,ভাটপাড়া,গারুলিয়া, ব্যারাকপুর পুরসভা গুলি তে চেয়ারম্যান থেকে কাউন্সিলর সবাই পদত্যাগ করায় পাবলিক পরিষেবা বিঘ্নিত হচ্ছে। তাই পাবলিক পরিষেবা সচল এবং গতি বাড়াতেই নির্বাচনের প্রয়োজন আছে বলে জানান শ্রম মন্ত্রী অর্জুন সিং।
বাইটঃ- অর্জুন সিং ( পরিবহন মন্ত্রী)
তবে জগদ্দলের বিধায়ক ড: রাজেশ কুমার অর্জুন সিং এর নির্বাচনের বার্তা কে সাধুবাদ জানান,পাবলিক পরিষেবা কে দ্রুতগতি এবং আরো পৌর উন্নয়ন কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনিয়তার কথা তুলে ধরেন।
বাইটঃ- ড: রাজেশ কুমার ( বিধায়ক জগদ্দল)
