দশমীর রাতে মারধর করে গলার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। নৈহাটী পুরসভার ২ নম্বর ওয়ার্ডের আম্রপল্লী এলাকার ঘটনা। এলাকার বাসিন্দা নবদ্বীপ রায় চৌধুরীর অভিযোগ, বজরঙবলী মন্দিরের সামনে আচমকা তার বাইক আটকে তৃণমূলের ভীম, লেলো, রাজু তাকে মারধর করে গলায় থাকা দুটি সোনার চেন ছিনিয়ে নেয়। ওই সময় বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন রিতুমা পোদ্দার। তিনি প্রতিবাদ করলে তার ওপর হামলা চালায় তৃণমূলের রাজু দাস। তরুনীর গলায়, হাতে, পিঠে আঘাত লেগেছে। আক্রান্তরা নৈহাটী থানায় অভিযোগ দায়ের করেছে।