তৃণমূলের সভাপতি সুব্রত বক্সী শুক্রবার বিকেলে হঠাৎই হাজির নৈহাটি বড়মা মন্দিরে। তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র জয় প্রকাশ মজুমদার। দুজনেই সস্ত্রীক এসে পুজো দেন। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত বাবু কিছু না বললেও জয়প্রকাশ মজুমদার জানান এই বাংলা যেন বাংলার মেয়ের হাতেই থাকে এছাড়াও দেশের মানুষ রাজ্যের মানুষ সুখে শান্তিতে ভালো থাকে এই প্রার্থনা করেছেন। আরে বিষয় নৈহাটি পৌরসভা পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় জানান তিনি বড়মা, কাছে পুজো দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। সেটাই আমরা ব্যবস্থা করেছি। কিন্তু উনি কি প্রার্থনা করছেন সেটা তার নিজস্ব ব্যাপার। তবে দলীয় কাজে ব্যস্ত থাকায় ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তিনি নিজে থাকতে পারেনি। আমাকে নির্দেশ দিয়েছে আমি পুজো দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি।

তৃণমূলের সভাপতি সুব্রত বক্সী শুক্রবার বিকেলে হঠাৎই হাজির নৈহাটি বড়মা মন্দিরে। তার সঙ্গে উপস্থিত ছিলেন […]

সাম্প্রতিককালে বেলডাঙ্গায় খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর যে ধরনের আক্রমণের মত ঘটনা ঘটেছে প্রতিবাদে এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এক প্রতিবাদ মিছিল আয়োজিত হলো ব্যারাকপুরে। মূলত ব্যারাকপুর মহাকুমার সমস্ত সংবাদমাধ্যমের সংবাদ প্রতিনিধিদের তরফ থেকে আয়োজিত হয় এই প্রতিবাদ মিছিল। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই হামলা হলে আগামী দিনে হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও সরব হন সাংবাদিকরা।এই প্রতিবাদ মিছিল ব্যারাকপুর স্টেশন থেকে শুরু করে শেষ হয় ব্যারাকপুর চিড়িয়া মোড়ে।

সাম্প্রতিককালে বেলডাঙ্গায় খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর যে ধরনের আক্রমণের মত ঘটনা ঘটেছে প্রতিবাদে […]

চতুর্থ বর্ষ জগদ্দল উৎসব ২০২৬ এর উদ্বোধন হলো শনিবার। শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে এই জগদ্দল উৎসব 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফর কে কটাক্ষ করে বলেন উনি যতই আসুন তাতে তৃণমূলের কিছু যায় আসে না এর আগে যতবার এসেছে তাকে খালি হাতে ফিরতে হয়েছে এবারও তাই হবে। অন্যদিকে বেলডাঙ্গায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বলেন রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করছে। এছাড়াও রাজ্যের জুট মিল পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে দায়ী করে বলেন কেন্দ্রীয় সরকার সিনথেটিক বেশি গুরুত্ব দেওয়ায় জুটের গুরুত্ব কমছে। এছাড়াও এস আই আর এ নির্বাচন কমিশন বিজেপির দলদাস হয়ে কাজ করছে।

চতুর্থ বর্ষ জগদ্দল উৎসব ২০২৬ এর উদ্বোধন হলো শনিবার। শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে এই […]

*ভুয়ো ভোটারের অভিযোগ করতে ব্যারাকপুর মহকুমা অফিসে অর্জুন পুত্র বিধায়ক পবন সিং এবং বিজেপির জেলা সভাপতি তাপস ঘোষ, মহকুমা শাসক অভিযোগ না নেওয়ায়, জেলাশাসকের অফিসে রওনা দিলেন তারা অভিযোগ জমা দিতে* ব্যারাকপুর মহকুমা অফিসে ভুয়ো ভোটারের অভিযোগ করতে এসেছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং।তার অভিযোগ গ্রহণ না করায় ক্ষোভে ফেটে পড়লেন বিধায়ক পবন সিং এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ সহ বিজেপির কার্য্য কর্তারা। বাধ্য হয়ে তারা বারাসাত জেলা শাসকের অফিসে ভুয়ো ভোটারের অভিযোগ দায়ের করতে গেলেন। বাইটঃ- পবন সিং ( বিধায়ক ভাটপাড়া) বাইটঃ- তাপস ঘোষ ( ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি)

*ভুয়ো ভোটারের অভিযোগ করতে ব্যারাকপুর মহকুমা অফিসে অর্জুন পুত্র বিধায়ক পবন সিং এবং বিজেপির জেলা […]

*মমতা দৌড় করাতে হবে!! তাই শ্যামনগরে মেরাথনে দৌড়ালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং* স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত জ্যোতি ফাউন্ডেশন এর পরিচালনায় শ্যামনগর 23 নম্বর রেল গেট থেকে বাসুদেবপুর মোর পর্যন্ত এক বিশাল ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এই ম্যারাথনে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং তিনি এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। *অর্জুন সিং তিনি জানান মমতা ব্যানার্জিকে দৌড় করাতে হবে বাংলা থেকে তাড়াতে হবে।* তাই স্বামী বিবেকানন্দ জিকে সামনে রেখে হিন্দু বিরোধী মমতা ব্যানার্জিকে দৌড় করানোর জন্যই দৌড়ের প্র্যাকটিস করলাম আজকে।

*মমতা দৌড় করাতে হবে!! তাই শ্যামনগরে মেরাথনে দৌড়ালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং* স্বামী বিবেকানন্দ জন্ম […]

স্বনির্ভর গোষ্ঠীর লোন চালিয়ে নিজেই দেনায় জড়িয়ে পড়ে পাওনাদারদের চাপে এবং হুমকিতে আত্মঘাতী হলো এক গৃহবধূ। জগদ্দল থানার অন্তর্গত আতপুর বঙ্কিমনগর এলাকার ঘটনা। দীর্ঘদিন ধরে ওই এলাকার গৃহবধূ রমা বসাক স্বনির্ভর গোষ্ঠীর লোন চালাতো। সেই লোন চালাতে চালাতে নিজেই দেনায় জড়িয়ে পড়েন। পরবর্তীকালে পাওনাদাররা তার কাছে টাকা চেয়ে হুমকি দিতে থাকে এবং গালিগালাজ করতে থাকে। সেই আতঙ্কে ওই গৃহবধূ আত্মঘাতী হন বলে অভিযোগ।

স্বনির্ভর গোষ্ঠীর লোন চালিয়ে নিজেই দেনায় জড়িয়ে পড়ে পাওনাদারদের চাপে এবং হুমকিতে আত্মঘাতী হলো এক […]

আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি রেডের ঘটনায় কামারহাটি রথতলা থেকে কামারহাটি মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল করলেন কামারহাটি বিধায়ক মদন মিত্র ।

আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি রেডের ঘটনায় কামারহাটি রথতলা থেকে কামারহাটি মোড় পর্যন্ত তৃণমূল […]