মামুদপুর গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর সংসদ এলাকায় সিদ্ধার্থ সরকারের বাড়ি থেকে নির্মল হালদারের বাড়ি পর্যন্ত পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি হচ্ছে। আর সেই রাস্তা তৈরিতে স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। তাদের বাবা প্রয়াত অতুল মজুমদারের জমিতে জোর করে তারা রাস্তা তৈরি করছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের উপ পঞ্চায়েত প্রধান হারান ঘোষ।তিনি জানান এটা দীর্ঘদিন ধরে রাস্তায় ছিল, সেই রাস্তাটা পথশ্রী প্রকল্পের মাধ্যমে সংস্কার করে সাধারণ মানুষের উপকার করা হচ্ছে। আর এই ঘটনায় দুপক্ষের মধ্যে বাদানুবাদ হলে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে শিবদাসপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এরপর ওই রাস্তার কাজ শুরু হয়।
