ব্যারাকপুর ব্লক এক দপ্তরে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে চরম অব্যবস্থার অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ব্যারাকপুর ব্লক এর অন্তর্গত আটটি পঞ্চায়েতের নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিলো বিজেপি কংগ্রেস ও সিপিএম।কাঁকিনাড়া পানপুর মোড় এ অবস্থিত ব্যারাকপুর ব্লক এক দপ্তরে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার কাজ হলো সোমবার। আর এই মনোনয়ন জমা দেওয়া কে কেন্দ্র করে যাতে কোন অশান্তি না হয় তার জন্য ভাটপাড়া থানার পুলিশের তরফ থেকে আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।কিন্তু মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে চরম অব্যবস্থার অভিযোগ তোলা হয়েছে বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে।তাদের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসকদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *