মণিপুরে হিংসা পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় বিএসএফ জওয়ান রঞ্জিত যাদবের শহীদ হওয়ার ঘটনার পর তারই নিজের বাসভূমি ভাটপাড়ায় এক মোমবাতি মিছিল আয়োজিত হল ফ্রেন্ডস গ্রুপ অফ ডিফেন্স এর তরফ থেকে।
এদের মধ্যে কেউ প্রাক্তন সেনা কর্মী আবার কেউ সেনা জওয়ান হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাদেরই এক সংগঠন ফ্রেন্ডস গ্রুপ অফ ডিফেন্স। তাদের তরফ থেকেই রবিবার সন্ধ্যায় আয়োজিত হয় এই মোমবাতি মিছিল।মূলত ভাটপাড়াবাসী বিএসএফ জওয়ান রঞ্জিত যাদব দেশের শান্তি রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছে।সেকারণেই তার আত্মার শান্তি কামনা এবং তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এই মোমবাতি মিছিলের আয়োজন বলে জানানো হয়েছে আয়োজকদের তরফ থেকে। এই মোমবাতি মিছিল ভাটপাড়া জিলাপি ময়দান থেকে শুরু করে গোটা ভাটপাড়া পরিক্রমা করে।
