আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন জমা শেষে মঙ্গলবার থেকেই কাঁকিনাড়া পানপুর মোড় থেকে নিজেদের প্রচার অভিযান শুরু করে দিল সিপিআইএম।আর এই প্রচারাভিযান থেকে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ও বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে লড়াই করবে বলে জানালেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্যা গার্গী চট্টোপাধ্যায়।মঙ্গলবার কাঁকিনাড়া পানপুরে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে আসা বামফ্রন্ট প্রার্থীদের সঙ্গে এসে এ কথা বললেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *