এবছর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সমস্ত রকম ভাবে প্রস্তুত বামফ্রন্টের প্রার্থীরা। প্রত্যেক কেন্দ্রে প্রার্থী দেওয়া তো হবেই তার পাশাপাশি ঝান্ডার সাথে ডান্ডা থাকবে এবং পাল্টা হবে হবে বলে কড়া হুঁশিয়ারি দিলেন সিপিআইএম এর বীজপুর পানপুর এরিয়া কমিটির সম্পাদক সুমন চক্রবর্তী। মঙ্গলবার কাঁকিনাড়া পানপুরে ব্যারাকপুর ব্লক এক দপ্তরে নিজেদের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে এসে এমনই বললেন তিনি। সব মিলিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের কড়া প্রতিপক্ষ বামফ্রন্ট তা বুঝিয়ে দেওয়ার পাশাপাশি নির্বাচনী লড়াই এ তারা সমস্ত দিক থেকে প্রস্তুত তা বুঝিয়ে দিলেন সিপিআইএম এর বীজপুর পানপুর এরিয়া কমিটির সম্পাদক সুমন চক্রবর্তী।
