মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং নৈহাটি বিধায়ক তথা রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক এর উদ্যোগে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের পরিচালনায় তৃতীয় বর্ষ নৈহাটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সূচনা হলো বৃহস্পতিবার। কলকাতার মোট আটটি দল নিয়ে এই টুর্নামেন্ট হবে।এদিন বিকেলে নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে নৈহাটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সূচনা করলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার স্বাস্থ্য বিভাগের পারিষদ তথা নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সনৎ দে সহ নৈহাটি পৌরসভার একাধিক পৌর প্রতিনিধিগন। আর এই নৈহাটি গোল্ডকাপের ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনে এরিয়ান ক্লাব এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাবের খেলা দিয়ে এই ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়।নির্ধারিত সময়ে দুপক্ষই কোন গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। এরপর টাইব্রেকারে 3-2 গোলে জয়লাভ করে এরিয়ান ক্লাব। আগামী ১৬ই আগস্ট তৃণমূলের খেলা হবে দিবসের দিনে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *